‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক

ক্যারিয়ারের শুরুটাই করেছিলেন বলিউড বাদশাহর নায়িকা হয়ে। সেই ক্যারিয়ার আজ সাফল্যে ভরপুর। বলছি দীপিকা পাড়ুকোনের কথা। সর্বশেষ ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতে দেখা গেছে শাহরুখ-দীপিকা জুটিকে। দুটি ছবির দুর্দান্ত সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন তারা।

শাহরুখের নতুন সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তার বক্স অফিসের লক্ষী দীপিকাকে।

পিংকভিলা-র এক্সক্লুসিভ প্রতিবেদনে জানা গেছে, ‘কিং’ সিনেমায় দীপিকার থাকা নিয়ে শুরু থেকেই আগ্রহী ছিলেন শাহরুখ। তবে সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটানো ও জিমে ফিরে শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকায় দীপিকার সঙ্গে শিডিউল মেলেনি। তখন দীপিকার বদলে অন্য দুজন অভিনেত্রীর কথা ভাবা হয়েছিল। তারা হলেন- কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফ।

তবে শেষ পর্যন্ত ছবির শিডিউল পিছিয়ে যাওয়ায় দীপিকাই নির্বাচিত হলেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হবেন তিনি। সূত্র জানায়, দীপিকার চরিত্রটি এক্সটেন্ডেড ক্যামিও ধরনের। তিনি প্রায় ১০ থেকে ১২ দিন শুটিং করবেন। তার পর্বের শুটিং শুরু হবে অক্টোবর মাসে।

এই অ্যাকশন থ্রিলারটির প্রি-প্রোডাকশন চলছে পুরোদমে। এতে আরও একটি শক্তিশালী চরিত্র রয়েছে। যেটিতে কোনো সিনিয়র সুপারস্টারকে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন আসবেন এই চরিত্রে। তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি।

এ সিনেমার গান করছেন সাচিন-জিগার। ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন অনিরুদ্ধ। অ্যাকশন দৃশ্যের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাকশন ডিরেক্টরদেরও যুক্ত করা হয়েছে। শুটিং হবে ভারত ও ইউরোপে।

সবকিছু ঠিক থাকলে ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালের শেষদিকে।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট