কাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা হিন্দু পরিবারের মেয়ে হয়ে জাহির ইকবালকে বিয়ে করার পর থেকেই বারবার বিতর্কের মুখে পড়েছেন। জানা গেছে, ভিনধর্মী বিয়ের কারণেই নাকি তার পরিবারের ভেতরেও অশান্তি হয়েছে। অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাদের বিয়ের অনুষ্ঠানেও অংশ নেননি। ভারতের কাশ্মীরে পহেলগামের হামলায় যখন সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়েছে তাতে সরব হলেন সোনাক্ষী সিনহা।

ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির মুখপাত্র অনীশ গাওয়ান্ডের পোস্ট শেয়ার করে সোনাক্ষী চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হিন্দু-মুসলিম বিভাজনের বীজ পুঁতে দেওয়া হচ্ছে ভারতীয়দের মনে।’

অভিনেত্রীর শেয়ার করা পোস্টে দাবি করা হয়েছে, সন্ত্রাসবাদীদের লক্ষ্য শুধু নিরীহ মানুষদের হত্যা করা ছিল না, বরং তাদের আসল উদ্দেশ্য ছিল, দেশবাসীর মনে অবিশ্বাস তৈরি করা। ভারতীয় হিন্দুদের ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঠেলে দেওয়া। দুই সম্প্রদায়ের প্রতিবেশী এবং বন্ধুদের মধ্যে অবিশ্বাসের বিষ ছড়িয়ে দেওয়া। এটা একেবারেই ইচ্ছাকৃত ক্যাম্পেন। পহেলামের ঘটনায় ভারতীয় হিসেবে শোক করার পরিবর্তে, আমাদের হিন্দু হিসেবে শোকপ্রকাশ করতে বলা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে সম্প্রীতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু দেশবাসীর এই মনোকষ্টকে হাতিয়ার করে এক ভারতীয়কে অন্য ভারতীয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার এই প্রবণতা ক্ষমার অযোগ্য। এমন পোস্ট শেয়ার করে দেশবাসীর প্রতি সোনাক্ষী সিনহার আর্জি, দয়া করে বিভাজননীতি ছড়িয়ে দেওয়া এই মানুষগুলোকে জিততে দেবেন না। সোনাক্ষীর কণ্ঠে কণ্ঠ মেলালেন শহিদ কাপুরের ভাই ইশান খট্টর।

ইশানের মন্তব্য, ‘পহেলগাঁও সন্ত্রাসে ইচ্ছে করে যে হিন্দুদের টার্গেট করা হয়েছিল, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এর একটা দীর্ঘ বেদনাদায়ক ইতিহাস রয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের বলপূর্বক মাতৃভূমি থেকে অত্যাচার করে বের করে দেওয়া এবং অমরনাথ যাত্রীদের উপর আক্রমণ, সেকথাই বলে। কিন্তু তাই বলে এ যন্ত্রণাকে হাতিয়ার করে ভারতীয় হিন্দুদের ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানোর বিষয়টা মেনে নেওয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য। আর এখানেই সন্ত্রাসীদের চূড়ান্ত জয়। এবং আমাদের অবশ্যই উচিত সেদিকে নজর রাখা, ওরা যাতে জিততে না পারে। ওদের পাতা ফাঁদে পা দেবেন না।’ এদিকে কাশ্মীর হামলা নিয়ে ভারতের শোবিজের প্রায় সব তারকারাই বিভিন্ন প্রতিবাদী কথা লিখছেন তাদের সোশ্যাল মিডিয়ায়।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট