কালশীতে দুর্ঘটনায় ২ যুবক নিহত, ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়েন বাইক আরোহী

রাজধানীর মিরপুর কালশী নতুন রাস্তা এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই নিহত হয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ হবে।  

শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর ফ্লাইওভারের নিচ থেকে একজন ও অপর একজনকে ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান পথচারীরা। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার (ইন্সপেক্টর তদন্ত) আবুল কাইয়ুম। তিনি বলেন, কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন মারা গেছেন। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

ওই দুই যুবককে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা রকি নামে এক ব্যক্তি জানান, মিরপুর কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একজন ফ্লাইওভারের নিচে পড়ে যায় আর অপরজন ফ্লাইওভারে পড়ে থাকেন। পরে তাদের হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, রাতে পথচারীরা ওই দুই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

  • Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    পরাশক্তি অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে কার্ডিফে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া বাংলাদেশ দলের ঐতিহাসিক জয় নিয়ে কথা হয়েছিল অনেক। দুই দশকের ব্যবধানে পদ্মা-মেঘনা-যমুনা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। আগের থেকে অনেক শক্তিশালী…

    Continue reading
    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    প্রায় দুই দশক পর ইমরান হাশমির ২০০৭ সালের আলোচিত সিনেমা ‘আওয়ারাপান’-এর জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’ নতুন করে শ্রোতাদের সামনে নিয়ে এলেন পাকিস্তানি রক ব্যান্ড রক্সেন-এর প্রধান গায়ক মুস্তফা জাহিদ।…

    Continue reading

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা