কারমাইকেল কলেজ শাটডাউনে ৩৭ দফা দাবি

কারমাইকেল কলেজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ৩৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কোনো শিক্ষা কার্যক্রম চলবে না। এই দাবিতে গত দুই দিন ধরে চলা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সোমবার এ কর্মসূচির ডাক দিয়েছে।  

এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য নতুন একাডেমিক ভবন, বিভাগীয় ক্লাশ রুম, আবাসিক হল নির্মাণ, চাহিদামতো বাস সার্ভিস চালু, ক্যাম্পাসের যাতায়াত ব্যাবস্থার উন্নয়ন ও  নিরাপত্তা জোরদারসহ ৩৭ দফা।  

আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার বেলা ১১টা থেকে ক্লাশ পরীক্ষা বর্জন করে  দাবি আদায়ে বিক্ষোভ করেন। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা লিগিয়ে দিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে তারা প্রশাসনিক ভবনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সেনাবাহিনী আসে সেখানে।

সেনাবাহিনীকেও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘শাটডাউন’ না তোলার কথা জানিয়ে দেন। ৫ আগস্টের পর থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা; কিন্তু ১০ মাসেও কোনো ধরনের সমাধান মেলেনি শুধু আশ্বাস ছাড়া। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টাকে সশরীরে এসে দাবির যৌক্তিকতা দেখে তা বাস্তবায়ন শুরুর দাবি জানান।

এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরা চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু হোক। 

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি