কাপুর পরিবারের উত্তরাধিকার শুধু রণবীর নয়, আমরাও— কারিনার মন্তব্যে আলোড়ন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারকে ঘিরে বহুদিন ধরেই চলে আসছে ‘চিরাগ-ই-কাপুর’ বা পরিবারের পতাকাবাহী হিসেবে রণবীর কাপুরের নাম। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খানের মন্তব্য বদলে দিয়েছে এই একক ধারণা। কারিনার মতে, কাপুর পরিবারের গৌরব ধরে রাখার ক্ষেত্রে তিনি এবং তার বোন কারিশমা কাপুরও সমানভাবে অবদান রেখেছেন।

কারিনা বলেন, আমি আর কারিশমাই কাপুর পরিবারের উত্তরাধিকার বহন করেছি। রণবীর তো অনেক পরের। মা সব সময় বলেন, ‘ওরা বাঘিনী নয়, ওরা বাঘ! কারণ ওরাই কাপুরদের নাম টিকিয়ে রেখেছে।

কারিনার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। একজন নেটিজেন লেখেন, কারিশমা হেঁটেছিলেন বলেই কারিনা আর রণবীর দৌড়াতে পেরেছেন। আরেকজন মন্তব্য করেন, রণবীরের জন্য ইন্ডাস্ট্রির দরজা খোলা ছিল, কিন্তু কারিশমাকে লড়াই করে সেই জায়গা ছিনিয়ে নিতে হয়েছে।

কারিনা যেখানে বলিউডে ২৫ বছর পূর্ণ করেছেন, রণবীর সেখানে ইন্ডাস্ট্রিতে রয়েছেন ১৮ বছর ধরে। কিন্তু তারও বহু আগে, ৩৪ বছর আগে বলিউডে পা রেখেছিলেন কারিশমা কাপুর। পুরুষশাসিত কাপুর পরিবারে তিনিই প্রথম নারী, যিনি রূপালী পর্দায় পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘জুড়ওয়া’র মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাশন আইকন ও গ্ল্যামার ডিভা।

সামাজিক মাধ্যমে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ছোটবেলায় কারিনাকে মানুষ চিনতো ‘কারিশমার বোন’ হিসেবেই। সে কারিশমাই পথ তৈরি করেছিলেন নিজের বোন আর ভাইয়ের জন্য।

যেখানে রণবীর প্রতিভাবান হয়েও একটি সুগম পথ পেয়েছিলেন, সেখানে কারিশমা আর কারিনা নিজেদের পরিচয় এবং অবস্থান গড়ে তুলেছিলেন নিজের যোগ্যতায় ও সংগ্রামে।

কারিনার এই মন্তব্য যে নিছক কোনও আত্মপ্রচার নয়, বরং কাপুর পরিবারের নারীদের আত্মপ্রতিষ্ঠার বাস্তব গল্প—তা এখন অনেকেই স্বীকার করে নিচ্ছেন।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের