কানাডায় নৌ দুর্ঘটনায় বন্ধুসহ বিজিএমইএর সাবেক সহসভাপতির মৃত্যু

কানাডার টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। তাদের একজন বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব এবং অন্যজন তার বন্ধু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডু।

স্থানীয় সময় রোববার বিকেলে কানাডার অন্টারিও প্রদেশের কাওয়ার্থা লেক অঞ্চলের স্টারজন লেকে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (৯ জুন) সকালে ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ৩১ মে বাংলাদেশের জাতীয় বাজেট নিয়ে আব্দুল্লাহ হিল রাকিবের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল।

কানাডার সংবাদমাধ্যম কাওয়ার্থানাউ ডটকমের খবরে বলা হয়েছে, বিকেল ৩টার কিছু পর তিনজন যাত্রী নিয়ে একটি ক্যানো নৌকা উল্টে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ জামান পানিতে ডুবে মারা যান।

মৃত দুজন কানাডাপ্রবাসী বাংলাদেশি অভিনেতা টনি ডায়েসের বাল্যবন্ধু ছিলেন। তিনি তার ফেসবুকে দুজনের সঙ্গে তোলা নিজের ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘এখনো এটা বিশ্বাস করতে পারছি না। আজ সন্ধ্যায় টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমার দুই বাল্যবন্ধু আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ জামানকে হারিয়েছি। গত বছর টরেন্টোতে আমরা তিনজন একসঙ্গে ছিলাম। অনেক স্মৃতি…অনেক হাসি…। দয়া করে তাদের আপনার প্রার্থনায় রাখুন। শান্তিতে ঘুমাও ভাইয়েরা আমার।’

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি) প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার দে এক ফেসবুক পোস্টে আব্দুল্লাহ হিল রাকিবের মৃত্যু খবর জানিয়ে লিখেছেন, ‘খুব ভারাক্রান্ত মন নিয়ে আমি এই বিধ্বংসী খবরটি শেয়ার করছি। আমাদের বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হিল রাকিব, যাকে আমি ছোট ভাইয়ের মতো মনে করতাম, আজ কাওয়ার্থা লেকে একটি নৌকা দুর্ঘটনায় দুঃখজনকভাবে মারা গেছেন। আমি এখনো শকের মধ্যে আছি।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!