কানাডায় উৎসবে গাড়িচাপায় নিহত ৯

কানাডার ভ্যানকুভারে ফিলিপিনো সম্প্রদায়ের এক স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়ির চাপায় নয়জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে উৎসবের ভিড়েরে মধ্যে একটি কালো রঙের এসইউভি ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে। তখন ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ অনুষ্ঠান শেষের পথে ছিল, যেখানে দিনভর প্রায় এক লাখ মানুষ সমবেত হয়েছিল।

ভ্যানকুভারের অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ রাই জানিয়েছেন, এই ঘটনায় ভ্যানকুভারের ৩০ বছর বয়সী এক বাসিন্দাকে আটক করা হয়েছে।

ঘটনার পর ভ্যানকুভার কোস্টাল হেলথ ‘কোড অরেঞ্জ’ ঘোষণা করেছে, যা একটি বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় বোঝাতে ব্যবহৃত হয়। যদিও শনিবার রাত পর্যন্ত আহত ও নিহতের নির্দিষ্ট সংখ্যা তারা নিশ্চিত করতে পারেনি। তবে রোববার ভোরে ভ্যানকুভার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন এবং মাটিতে পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করার চেষ্টা চলছে।

ভ্যানকুভার পুলিশ বিভাগের মেজর ক্রাইম শাখা এই ঘটনার তদন্ত করছে। তারা জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি সন্ত্রাসী হামলা ছিল না।

‘লাপু লাপু ডে’ ফিলিপাইনের ১৬শ শতকের এক আদিবাসী প্রতিরোধ যোদ্ধার নামে আয়োজিত, যিনি স্প্যানিশ ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

কানাডার পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, ব্রিটিশ কলাম্বিয়ায় দক্ষিণ এশীয় এবং চীনাদের পর ফিলিপিনোরা হলো তৃতীয় বৃহত্তম সম্প্রদায়। সেখানে ১ লাখ ৭৪ হাজারের বেশি ফিলিপিনো বসবাস করেন, যা প্রদেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট