কষ্টার্জিত জয়ে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

নতুন মৌসুমের শুরুটা জয় দিয়েই শুরু করলো রিয়াল মাদ্রিদ। তবে ওসাসুনার বিপক্ষে ৩ পয়েন্ট তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হলো লস ব্লাঙ্কোদের।

লা লিগায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারাল রিয়াল। পেনাল্টি থেকে দলকে একমাত্র জয়সূচক গোলটি এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখল, আক্রমণ, কিংবা গোলের লক্ষ্যে শট; সবকিছুতেই আধিপত্য ছিল রিয়ালের। ৭১ শতাংশ সময় বল দখলে রেখে, ১৮টি শট নিয়ে ৫টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছে তারা। বিপরীতে ২টি শট নিলেও সেগুলো লক্ষ্য বরাবর ছিল না ওসাসুনার। কিন্তু আধিপত্য দেখালেও জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে শাবি আলোনসোর শিষ্যদের।

প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। অবশ্য উল্লেখ করার মতো আক্রমণ চালাতেও পারেনি তারা। কেবল ২৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন এদের মিলিতাও। কিন্তু বক্সে পরে লাফিয়ে ওঠা বলটিকে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও এরেরা।

বিরতির পর সাফল্যের দেখা পায় রিয়াল। বক্সে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেন ক্রুজ। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। এরপর লিড বাড়িয়ে নেয়ার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যায় আলোনসোর শিষ্যরা। কিন্তু ওসাসুনার রক্ষণদুর্গ ভাঙতে ব্যর্থ হয়ে তারা আর জালে বল জড়াতে পারেনি। শেষদিকে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার মিডফিল্ডার আবেল ব্রেতোনেস।

এরপর ১০ জনের দল নিয়ে ওসাসুনা আরও চার মিনিট খেললেও সুবিধা করতে পারেনি রিয়াল। ১-০ গোলের জয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচ আগামী ২৪ আগস্ট ওভেইদোর বিপক্ষে লড়বে রিয়াল।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের