কলম্বিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৭

কলম্বিয়ায় একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিম কলম্বিয়ায় ওই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী এবং এক চালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

মেডেলিনের কাছে বেলোর একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের একটি দল কলম্বিয়া উপকূলের একটি ক্যারিবিয়ান বীচ থেকে বাসে ভ্রমণ করছিলেন।

বাসটি ৪০ মিটার খাদে পড়ে যাওয়ার ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন এবং বেলোর মেয়রের কার্যালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে, হতাহতদের মধ্যে মোট কতজন অপ্রাপ্ত বয়স্ক ছিল তা নির্ধারণের জন্য কর্মকর্তারা এখনো কাজ করে যাচ্ছেন।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রেন্ডনের একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন বলছেন, আমি ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ আমি চিৎকার শুনতে পেলাম এবং সেই মুহূর্ত থেকে আমার আর কিছুই মনে নেই।

ওই শিক্ষার্থীরা তাদের স্নাতক উদযাপনের জন্য মনোরম ক্যারিবীয় সৈকত শহর টোলু এবং কোভেনাসে গিয়েছিলেন। গিরিখাত থেকে স্ট্রেচারে করে জীবিতদের উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, তরুণদের প্রাণহানির ঘটনা আমাকে ব্যথিত করে। যখন তারা পড়াশোনা করতে যায় বা আনন্দ উপভোগ করতে যায় তখন তো এসব ঘটনা আরও নেওয়া যায় না।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের