করণ জোহর তার প্রোডাকশনের ৫০ শতাংশ কার কাছে বিক্রি করলেন?

ধর্ম প্রোডাকশনের পুরোটাই নিজ হাতে দেখতেন জনপ্রিয় বলিউড নির্মাতা করণ জোহর। এবার শোনা যাচ্ছে নিজ হাতে গড়া তার প্রোডাকশনের ৫০ শতাংশ বিক্রি করে দিলেন করণ।

হিন্দুস্তান টাইমসের খবরে, ধর্ম প্রোডাকশনের ৫০ শতাংশ কিনে নিলেন আদর পুনাওয়ালা। যদিও এখনও এই প্রযোজনা সংস্থার নেতৃত্ব দেবেন করণই। তবে ৫০ শতাংশের মালিক হলো সিরিন এন্টারটেইনমেন্ট। শোনা যাচ্ছিল, কেনার দৌড়ে আম্বানির রিলায়েন্স ও সারেগামাও ছিল। কিন্তু তাদের পেছনে ফেলে আদর পুনাওয়ালাই বাজিমাত করলেন।

ঘোষণা অনুযায়ী জানা গেছে, আদর পুনাওয়ালার সিরিন এন্টারটেইনমেন্ট ধর্ম প্রোডাকশনের ৫০ শতাংশ ১০০০ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে। বাকি ৫০ শতাংশর মালিক এখনও করণ জোহর।

এই নতুন পার্টনারশিপের বিষয়ে আদর পুনাওয়ালা জানিয়েছেন, ‘আমাদের দেশের অন্যতম আইকনিক প্রযোজক সংস্থার পার্টনার হতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত তাও আবার আমার বন্ধু করণ জোহরের পার্টনার। আশা করব আমরা ধর্ম প্রোডাকশনকে আরও বড় করতে পারব আগামী দিনে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’

এদিকে করণ জোহর বলেন, ‘শুরুর দিন থেকে ধর্ম প্রোডাকশন মন ছুঁয়ে যাওয়া গল্পের সমর্থক হয়ে থেকেছে। আমার বাবা এমন ছবি বানানোর স্বপ্ন দেখেছেন বরাবর যার প্রভাব মানুষের মনে বহুদিন থেকে যায়। আজ আমরা আদরের সঙ্গে হাত মেলালাম। ও আমার কাছের বন্ধু এবং ভবিষ্যৎদ্রষ্টা। আমরা একসঙ্গে ধর্ম প্রোডাকশনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

প্রসঙ্গত, ধর্ম প্রোডাকশন শুরু করেন করণ জোহরের বাবা যশ জোহর। ১৯৭৬ সালে এই প্রযোজনা সংস্থার পথচলা শুরু হয়। যশ জোহরের পর এতদিন এটার মালিক ছিলেন করণ জোহর। কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, রকি অউর রানি কী প্রেম কাহানি, ব্রহ্মাস্ত্রসহ একাধিক ছবি উপহার দিয়েছে এই প্রযোজনা সংস্থা।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি