কম্বোডিয়ার কাছ থেকেই যুদ্ধবিরতির ঘোষণা চায় থাইল্যান্ড, সংঘাত অব্যাহত

চলমান সীমান্ত সংঘাত থামাতে কম্বোডিয়ার কাছ থেকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছে থাইল্যান্ড। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাতি নালিতা আন্দামো মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ব্যাংককে এক ব্রিফিংয়ে বলেন, থাই ভূখণ্ডে আগ্রাসন চালানো পক্ষ হিসেবে কম্বোডিয়াকেই প্রথমে যুদ্ধবিরতির ঘোষণা দিতে হবে।

ব্রিফিংয়ে মারাতি নালিতা আন্দামো আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় স্থলমাইন পরিষ্কারের উদ্যোগে কম্বোডিয়াকে ‘আন্তরিকভাবে’ সহযোগিতা করতে হবে।

তবে এ বিষয়ে কম্বোডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সংঘাত শুরুর অভিযোগ তুলে নিজেদের আত্মরক্ষার কথা বলছে এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার দায় অন্য পক্ষের ওপর চাপাচ্ছে।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধ

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। সেই বিরোধ থেকেই গত ৭ ডিসেম্বর নতুন সংঘর্ষ শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সীমান্তের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষে দুই দেশের সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া প্রায় আট লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

থাইল্যান্ডের সিসাকেত প্রদেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি মন্দির এলাকা থেকে আল-জাজিরার সাংবাদিক জ্যাক বার্টন জানান, সেখানে এখনো সংঘর্ষের শব্দ শোনা যাচ্ছে। তার কথায়, থাই গোলন্দাজ বাহিনীর কামানের গোলা ছোড়া এবং কম্বোডিয়ার গ্র্যাড রকেট ছোড়ার শব্দ স্পষ্টভাবে শোনা যাচ্ছে।

ভেঙে গেছে আগের যুদ্ধবিরতি

এই সংঘর্ষে ভেঙে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত জুলাইয়ে হওয়া একটি যুদ্ধবিরতি। ওই সময় পাঁচদিনের রক্তক্ষয়ী সংঘাত থামাতে বাণিজ্য শুল্ক আরোপের হুমকি ব্যবহার করেছিলেন ট্রাম্প। সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পরও তিনি হস্তক্ষেপের চেষ্টা করেন এবং দাবি করেন, শনিবার রাত থেকে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ব্যাংকক সেই দাবি নাকচ করে দেয় এবং জানায়, সংঘর্ষ অব্যাহত রয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতির জন্য কোনো আন্তর্জাতিক চাপ নেই। তিনি বলেন, আমাদের ওপর কেউ চাপ দিচ্ছে না। কে কাকে চাপ দিচ্ছে, আমি জানি না।

তবে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য শুল্কের হুমকি দিয়ে থাইল্যান্ডকে সংঘাত বন্ধে চাপ দিচ্ছেন কি না—এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি।

এদিকে কম্বোডিয়ার পোইপেট শহরের একটি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করে দেওয়ায় সেখানে আটকে পড়া প্রায় ছয় হাজার থাই নাগরিককে দেশে ফেরানোর চেষ্টা করছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ।

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন বলেন, থাই বাহিনীর নির্বিচার গোলাবর্ষণ থেকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্যই ওই চেকপয়েন্ট বন্ধ করা হয়েছে।

অন্যদিকে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি জানান, আটটি সীমান্ত প্রদেশজুড়ে ‘নিরবচ্ছিন্ন সংঘর্ষ’ চলছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা আগ্রাসনের বিরুদ্ধে ‘দৃঢ় ও সাহসিকতার সঙ্গে’ লড়াই চালিয়ে যাবে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের