কনসার্টে গায়ক রুবি পেরেজসহ ১১৩ জনের মৃত্যু!

ল্যাটিন আমেরিকার জনপ্রিয় গায়ক রুবি পেরেজ মারা গেছেন। ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে জনপ্রিয় একটি নাইটক্লাবে কনসার্ট চলার মাঝপথে ভবনের ছাদ ধসে পড়লে গায়কসহ ১১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) জেট সেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। ভক্তরা বিমোহিত ছিল তার সুরের মুর্ছনায়।

ক্লাবে ৭০০ জন বসার এবং প্রায় ১ হাজার জন দাঁড়িয়ে থাকার ব্যবস্থা ছিল। কনসার্ট থাকায় ওইদিন ক্লাবে ছিল দর্শক ও ভক্তের ভিড়। কনসার্ট চলার এক পর্যায় হঠাৎই ধসে পড়ে ক্লাবের ছাদ।

জানা যায়, স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান গায়ক রুবি। নিহতদের তালিকায় দেশটির এক পৌরসভার গভর্নরও রয়েছেন। গভর্নর, গায়কসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১৩ জন। এ সংখ্যা আরও ছাড়াতে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ধসে পড়া ছাদের নিচে এ মুহূর্তে চাপা পড়ে রয়েছে শত শত মানুষ। প্রায় ৪০০ জন উদ্ধারকর্মীর টিম চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংস্কৃতিক জগতে এমন বিপর্যয়ে শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।

প্রসঙ্গত, ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশ ডোমিনিকান রিপাবলিকে জেট সেট একটি জনপ্রিয় নাইট ক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থাকেন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় তারকারা।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প