কত টাকা পেলেন ‘বিগ বস’ বিজয়ী গৌরব

‘বিগ বস’র ১৯তম মৌসুমে বিজয়ী হয়েছেন ভারতের ছোটপর্দার অভিনেতা গৌরব খান্না। গতকাল রোববার রাতে বলিউড তারকা সালমান খানের সঞ্চালনায় শেষ হয় আলোচিত এই রিয়েলিটি শো। গ্র্যান্ড ফিনালেতে গৌরবের নাম ঘোষণা করেন সালমান। শোয়ের প্রথম রানার-আপ হয়েছেন ফারহানা ভাট। বিজয়ী হিসেবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছেন তারা।

সালমান খানের এই শোয়ের গ্র্যান্ড ফিনালের পর ট্রফি হাতে স্ত্রী আকাঙ্ক্ষা চামোলার সঙ্গে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন গৌরব। বিজয়ের আনন্দ ভাগাভাগি করে তিনি লেখেন, ‘ট্রফিটা ঘরে এসেছে’। এছাড়া অনুরাগী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন অভিনেতা।

যারা গৌরবের পাশে ছিলেন, তাদের উদ্দেশে এক বার্তায় গৌরবের টিম লিখেছে, ‘তিন মাসের সফর অবশেষে শেষ হল… কী অসাধারণ এক সমাপ্তি হল। ট্রফিটা ঘরে এলো। সবাই জানতে চাইছিল, ‘জিকের (গৌরব খান্না) কী হবে?’ আমরা সবসময় বলে আসছিলাম, জিকে আমাদের সবার জন্য ট্রফিটা ঘরে আনবে। সে তাই করেছে। তার যাত্রাটা ছিল সুন্দর ও অপ্রতিরোধ্য। আমরা গৌরবের সঙ্গে প্রতিটি উচ্চাকাঙ্ক্ষা, প্রতিটি বিপত্তি, শক্তি এবং মর্যাদার প্রতিটি মুহূর্ত পার করেছি। আজ, এই জয় আমাদের নিজেদের বলেই মনে হচ্ছে।’

তারা আরও লিখেছেন, ‘এটি আসলে প্রত্যেকেরই জয়, যারা গৌরবের ওপর আস্থা রেখেছিলেন, যারা ভোট দিয়েছিলেন, যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, যারা তার স্বপ্নকে নিজেদের করে তুলেছিলেন। আজ কেবল একটা ট্রফি সেলিব্রেট করছি না, আমাদের বিশ্বাস, ভালোবাসা এবং ঐক্য উদযাপন করছি। আমরা একত্রে বিজয়ী হয়েছি। হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ।’

বিগ বসে গৌরবের যাত্রা ছিল তুলনামূলক শান্ত, তবে স্থির ও ধারাবাহিক। মৌসুমের প্রথম দিকে তিনি খুব বেশি ঝামেলায় না জড়িয়ে নিজের মতো ছিলেন। অনেকেই তখন তাকে হালকাভাবে নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কৌশল, ভারসাম্যপূর্ণ আচরণ ও প্রতিক্রিয়া দর্শকদের মনে জায়গা করে নেয়। শেষদিকে গৌরব আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, স্পষ্ট মত প্রকাশ করেন, টাস্কে নজরকাড়া পারফর্ম করেন এবং প্রমাণ করেন, শোরগোল নয়, চরিত্র ও সংযমও জয়ের পথ তৈরি করতে পারে। গৌরবের প্রশংসা করে সালমান খান বলেন, ‘আমি ওর ব্যক্তিত্বকে এগিয়ে রাখবো। তারও চেয়ে বেশি সম্মান জানাবো ওর পরিবার ও বন্ধুদের। ওর সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। শিগগিরই আমি ওর সঙ্গে কাজ করবো।’

এ মৌসুমের শীর্ষ পাঁচ প্রতিযোগী হলেন প্রথম রানার-আপ ফারহানা ভাট, দ্বিতীয় রানার-আপ কৌতুকশিল্পী প্রণীত মোরে, তৃতীয় স্থানে আছেন তান্যা মিত্তাল এবং চতুর্থ অবস্থানে আছেন অমল মালিক। তিন মাসের টান টান উত্তেজনা, যুথবদ্ধতা, আবেগঘন মুহূর্ত ও বিনোদনে ভরা শো শেষে গৌরব খান্নার হাতে উঠলো ট্রফি। বিজয়ী হিসেবে গৌরব খান্না পেয়েছেন ৫০ লাখ রুপি। তা ছাড়া সালমানের সঙ্গে কাজের অফার তো আছেই। গৌরবের এটি দ্বিতীয় রিয়েলিটি শো জয়। এর আগে তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এ বিজয়ী হয়েছিলেন।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের