কড়াইল বস্তিতে আগুন কাছে যেতে পারছে না ফায়ার সার্ভিসের গাড়ি, দূর থেকে আনতে হচ্ছে পানি

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, কড়াইল বস্তির আগুন নেভানোর সীমাবদ্ধতা প্রচুর। ফায়ার সার্ভিসের গাড়ি সবগুলো আগুনের কাছাকাছি আসতে পারছে না। এই বিশাল এলাকায় পানির পাইপের লাইন জোড়া দিয়ে আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে কড়াইল বস্তিতে লাগা আগুনের সর্বশেষ আপডেট জানাতে সাংবাদিকের এ কথা বলেন তিনি।

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগুনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফায়ার সার্ভিসের শক্তি বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ২০টি ইউনিট কাজ করছে। বস্তির পূর্ব ও পশ্চিম দিকে আগুনের মাত্রা যদি কমে যায় তবে পুরো আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে। এরপর খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। যখন নিশ্চিত হওয়া যাবে তখন নিয়ন্ত্রণ দেওয়া হবে।

তিনি বলন, আগুন নিয়ন্ত্রণে একটু সময় লাগছে, কারণ এখানে আগুন নেভানোর সীমাবদ্ধতা প্রচুর। ফায়ার সার্ভিসের গাড়ি সবগুলো আগুনের কাছাকাছি আসতে পারছে না। এই বিশাল এলাকায় পানির পাইপের লাইন জোড়া দিয়ে আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে। এছাড়া প্রচুর জনসমাগম রয়েছে, অনেকেই আমাদের কাছে সমস্যা করছে, এরপরও আমরা কাজ করে যাচ্ছি। জনসমাগমের কারণে পাইপ কেটে ফেলছে আবার পাইপের জোরা খুলে ফেলছে।

আমরা আশা করছি আগামী দুই-এক ঘণ্টার মধ্যে ভালো খবর দিতে পারবো। তবে এখনও কিছু বলা যাচ্ছে না, কারণ উত্তর-পূর্ব দিকের আগুনের ফ্লেম দেখা যাচ্ছে এখনও, যোগ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পানির স্বল্পতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট পানির যে সোর্স সেখান থেকে আগুনের কাছে পৌঁছাতে একটু সময় লাগছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রধান চ্যালেঞ্জ কি জানতে চাইলে লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, দ্রুত পৌঁছাতে পারলে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করা যেত। আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে ৩৫ মিনিটের বেশি সময় লাগে। এরপর একে একে ইউনিট আসতে আরও সময় লাগে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো শুরুতে আগুনের কাছে পৌঁছাতে পারেনি। আমরা এসে দেখি আগুন প্রায় ডেভেলপ পর্যায়ে পৌঁছে গেছে। আগুনের স্তর যখন তৃতীয় পর্যায়ে চলে আসে তখন নিয়ন্ত্রণে করতে কিছুটা সময় লাগে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, এরপর একে একে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর