কঙ্গোয় অজ্ঞাত রোগে ৫৩ জনের মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পশ্চিম অঞ্চলে অজ্ঞাত একটি রোগ ছড়িয়ে পড়েছে। এতে গত পাঁচ সপ্তাহে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সম্প্রতি আফ্রিকার দেশটির ইকুয়েটুর প্রদেশের প্রত্যন্ত বেশ কয়েকটি গ্রামে নতুন একটি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত ২১ জানুয়ারি থেকে গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩১ জন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

 হু-র দাবি, অধিকাংশ ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশের পর থেকে মৃত্যুর সময় মাত্র ৪৮ ঘণ্টা, যা উদ্বেগজনক।

‘হু’-এর আফ্রিকা দফতর জানিয়েছে, প্রথম ঘটনায় বলোকো শহরের তিনটি শিশু বাদুড়ের মাংস খাওয়ার পরে তাদের মধ্যে রক্তক্ষরণজনিত জ্বরের লক্ষণ দেখা দেয়। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। 

এরপর ১৩ ফেব্রুয়ারি বাসানকুসু স্বাস্থ্য অঞ্চলের বোমাতে গ্রামে আরও বড় প্রাদুর্ভাব দেখা দেয়। এতে ৪১৯ জন আক্রান্তের মধ্যে ৪৫ জন মারা যায়।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হু-র মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, 

কয়েকদিনের মধ্যেই দ্রুত এই প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রোগটির সঠিক কারণ এখনও অজানা।

আক্রান্ত গ্রামগুলোতে নজরদারি সক্ষমতা এবং স্বাস্থ্য অবকাঠামো সীমিত বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। 

বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে জীবাণু সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন বিশেষজ্ঞেরা। ‘হু’ জানিয়েছে, ২০২২ সাল থেকে আফ্রিকায় এ ধরনের রোগ দ্রুত বাড়ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের