কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ শিক্ষকদের, আটকা পড়েছে শতশত যান

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। এতে করে ৯ ঘণ্টা ধরে শতশত গাড়ি আটকা পড়ছে এই সড়কে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে হাইওয়ে সড়কের কোটবাজার এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা।

এর আগে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত শিক্ষা প্রকল্প থেকে ১ হাজার ২৫০ শিক্ষককে ছাঁটাই করা হয়। এরপর ১ জুন চাকরিচ্যুত শিক্ষকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। সে সময় চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। আড়াই মাস পার হলেও চাকরি ফিরে না পাওয়ায় আবারো সড়ক অবরোধ করেন শিক্ষকরা।

অবরোধে আটকেপড়া যাত্রী আলী হোসেন বলেন, সকাল থেকে এ পর্যন্ত কোট বাজারে ৯ ঘণ্টা ধরে আটক পড়ে আছি। শতশত গাড়ি সড়কের দুই পাশে আটকে পড়ছে। অনেকেই জরুরি কাজে যেতে পারছেন না। প্রচণ্ড গরমের মধ্যে বসে আছি। এখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

কক্সবাজার জেলা সমন্বয়ক জিনিয়া শারমিন বলেন, চলমান আন্দোলনে সংশ্লিষ্টদের রাজপথে এসে ঘোষণা দিয়ে স্থানীয় শিক্ষকদের চাকরি নিশ্চিত করতে হবে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের