কক্সবাজার উপকূলে দুই ট্রলারে ডাকাতি, জেলে গুলিবিদ্ধ

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দস্যুদের গুলিতে আহত হয়েছেন একটি ট্রলারের জেলে জহির আহমদ (৫০)। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এ হামলার ঘটনা ঘটে।

আজ বুধবার বেলা ১১টায় গুলিবিদ্ধ জেলে জহিরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ার ছিদ্দিক আহমদের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাত দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। মাছ ধরে ট্রলারটি গতকাল সকালে সাগর থেকে উপকূলের দিকে ফিরে আসছিল। বেলা ১১টার দিকে অস্ত্রধারী জলদস্যুরা আরেকটি ট্রলার নিয়ে মায়ের দোয়া ট্রলারের জেলেদের জিম্মি করে। এরপর আহরিত মাছ-জাল ও জ্বালানি লুট করে। তাতে বাধা দেওয়ায় দস্যুরা জেলে জহির আহমদকে গুলি করে। আজ সকালে ট্রলারটি শহরের বাঁকখালী নদীতে পৌঁছালে গুলিবিদ্ধ জেলেকে হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ জেলে জহির আহমদের বাড়ি নোয়াখালীতে।

একই সময় মহেশখালীর আরেকটি ট্রলারে লুটপাট চালায় জলদস্যুরা। এ সময় জেলেদের জিম্মি করে ট্রলারের মাছ-জাল ও জ্বালানি তেল লুট করা হয়। ট্রলারের মালিক ও জেলেরা জানান, বেশ কিছুদিন ধরে গভীর বঙ্গোপসাগরে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ধরা পড়ছে। জেলেরা মাছ আহরণ করে ট্রলার নিয়ে ঘাটে ফেরার সময় টেকনাফ, মহেশখালী ও সোনাদিয়া চ্যানেলে একাধিক জলদস্যু বাহিনীর হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের