কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।মৃত্যু সায়মন (২০) উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফগার্ড কর্মীদের সুপারভাইজার মো. ওসমান গণি।

মৃতের বন্ধু ও স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, বিকেলে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকার সাগরে সায়মনসহ তিন বন্ধু মিলে সাগরে গোসলে নামের। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিল। একপর্যায়ে সায়মনের সাথে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে তিনি ভেসে যেতে থাকে। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও সায়মনের সন্ধান পাননি।

লাইফগার্ডের এ সুপারভাইজার বলেন, ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে উদ্ধার তৎপরতা চালালেও লাইফগার্ড কর্মীরা সায়মনের সন্ধান পাননি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা। পরে লাইফগার্ডের একটি দল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসমান গণি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি