কক্সবাজারে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা রোহিঙ্গাসহ উদ্ধার ২০

কক্সবাজারে টেকনাফ দিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা রোহিঙ্গাসহ ২০ জনকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে আটজন বাংলাদেশি ও ১২ জন রোহিঙ্গা। এ সময় মানবপাচারে জড়িত তিন দালালকে আটক করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার দীল মোহাম্মদের স্ত্রী লুনা বেগম ও একই এলাকার মো. ইউনুছের ছেলে মো. রিদুয়ান এবং সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার সাকের হোসাইনের ছেলে মো. আব্দুল্লাহ।

উদ্ধার আট বাংলাদেশি হলেন, চট্টগ্রামের পতেঙ্গার মধ্যমপাড়ার মমতাজ আলীর ছেলে আবদুল মাবুদ, একই এলাকার কবির আহমদের ছেলে শাহাজাহান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের টেক্সিব্রিজ এলাকার আজিউর রহমানের জহুর আলম, কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকার শওকত ওসমানের ছেলে আবদুর রহিম, মহেশখালীর মুন্সির ডেইল নুরুল আমিনের ছেলে তৌহিদুল ইসলাম, একই এলাকার মুন্সির ডেইলের রহমত উল্লাহর ছেলে মো. সোহেল, রামুর কাউয়ারকোপ এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মনিরুল আলম ও কক্সবাজার সদরের পিএমখালীর নয়াপাড়ার মমতাজ মিয়ার ছেলে মনজুর আলম।

অপরদিকে রোহিঙ্গারা হলেন, টেকনাফের হাকিমপাড়ার ক্যাম্পের রহমত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ, বালুখালি ক্যাম্পের মো. আমিনের ছেলে নেছার উল্লাহ, কুতুপালং ক্যাম্পের রহমত উল্লাহর ছেলে শফি আলম, জামতলি ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে নুর আলম, বালুখালি ক্যাম্পের মির আহমদের ছেলে ছৈয়দ কাছিম, একই ক্যাম্পের মো. আমিনের ছেলে নুর আবছার, শফিউল্লাহ কাটা ক্যাম্পের মো. কবিরের ছেলে মো. নজরুল, কুতুপালং ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে দিল কায়েস, থাইংখালি ক্যাম্পের নুর ছালামের মেয়ে সাবেকুন্নাহার, একই ক্যাম্পের রহিম উল্লাহর মেয়ে ধলু বেগম, দিল মোহাম্মদের মেয়ে উম্মে হাবিবা ও কুতুপালং ক্যাম্পের নুর মোহাম্মদের মেয়ে মিনুয়ারা বেগম।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়ি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন। এসময় তিনজনকে আটক করা হয়।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প