ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

যানজট ও বৃষ্টির কারণে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেটি নেমে আসে ৪০ ওভারে। সেই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫১ রান তোলে সফরকারীরা। তবে জবাবটা দুর্দান্তভাবে দিয়েছে ইংল্যান্ড। ৩০ ওভারের ভেতরে এই রান তুলে ফেলে তারা। বৃষ্টির আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছিলো ২৪৬। যা ৭ উইকেট ও ৬২ বল হাতে রেখেই তুলে নেয় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো তারা।

লন্ডনে মঙ্গলবার (৩ জুন) সকাল থেকেই বৃষ্টি হয়েছে। তার সঙ্গে রাস্তায় যানজট লাগায় ওয়েস্ট ইন্ডিজের টিম বাস আটকে পড়ে। যার ফলে ম্যাচ শুরু হতে দেরি হয় ৩০ মিনিট। লন্ডনের ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১০০ রানের ভেতরে ৪ উইকেট হারায় তারা। এরপর হঠাৎ দুই বলে দুই উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে সফরকারীরা। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২১ রানে ৬ উইকেট। তবে দলকে এগিয়ে নিতে থাকেন শেরফানে রাদারফোর্ড। তবে তিনিও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। দলীয় সর্বোচ্চ ৭১ বলে ৭০ রান করে ফেরেন।

১৫৪ রানে ওয়েস্ট ইন্ডিজের সপ্তম উইকেট পড়ে। সেখান থেকে আলজারি জোসেফ ও গুডাকেশ মোটি অষ্টম উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে সফরকারীদের মান বাঁচান। দুজনের জুটি ছিল ৯১ রানের। আলজারি ৪১ রানে আউট হন। মোটির ৫৪ বলে ৬৩ রানের সৌজন্যে সফরকারীরা ৯ উইকেটে ২৫১ রান করে।

ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৮ ওভারে ৪০ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স ও ম্যাথু পটস।

জবাবে শুরুতেই জয়ের ভিত গড়ে দেন জেমি স্মিথ। তার ২৫ বলে হাফ সেঞ্চুরির পর বেন ডাকেটও একই পথে হাঁটেন। ৬৪ রানে থামেন স্মিথ। বেন ডাকেট ও জো রুট সময় নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন। ডাকেট ৪৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রান করেন। ভাঙে দুজনের ৬২ রানের জুটি।

ব্রুককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি জো রুট। ৪৯ বলে ৪৪ রান করেন তিনি। বাকি পথ পাড়ি দিয়েছেন ব্রুক ও বাটলার। দুজনের ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড। ২৯.৪ ওভারে ৩ উইকেটে ২৪৬ রান করে তারা।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প