ওয়ানডে থেকে অবসর ঘোষণা মুশফিকের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ দলের বিদায়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের বিষয়ে। তারা অবসর নেবেন কি না, তা নিয়ে চলে জোর আলোচনা-সমালোচনা।

অবশেষে আজ রাত ১১টার পর ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে দেয়া এক পোস্টে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম।

অবসরের ঘোষণা দিয়ে ইংরেজি ভাষায় ফেসবুকে দেওয়া পোস্টে মুশফিক লিখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ওডিআই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন খুবই সীমিত ছিল, একটা বিষয় নিশ্চিত; যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে নিজের শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি।’

‘গত কয়েকটি সপ্তাহ ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে ইরশাদ করেন: ‘ওয়া তুইজ্জু মান তাশা’ ওয়া তু’যিল্লু মান তাশা’- অর্থ্যাৎ তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন (৩:২৬)। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ইমান দান করুন।’

‘সর্বশেষ আমি আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান।

২০০৬ সালের ৬ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মুশফিকুর রহিমের। এরপর গত ১৯ বছরে ২৭৪টি ওয়ানডে খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড়ে এবং ৭৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৭৭৯৫টি। সেঞ্চুরি করেছেন ৯টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৪৯টি। উইকেটের পেছনে ওয়ানডেতে গ্লাভস হাতে ক্যাচ ধরেছেন ২৪৩টি এবং স্ট্যাম্পিং করেছেন ৫৬টি।

  • Related Posts

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিবিদ ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান বিজয় থালাপতিকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। গত বছর করুরে তার দলের জনসংযোগ কর্মসূচিতে পদপিষ্ট…

    Continue reading
    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল