ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ শুরু

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়েছে।

সংলাপের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সংলাপে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও উপদেষ্টা ইসমাইল জবিউলাহ, রুহুল কুদ্দুস কাজল; জামায়াতের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের, হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান; এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার; এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ; গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর; জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস; ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজী, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান; জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরসহ প্রায় ২৮ রাজনৈতিক দলের নেতারা।

এর আগে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, এই সংলাপের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত রূপ পেতে পারে।

সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করার উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। সংলাপের প্রথম দফা অনুষ্ঠিত হয় গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত। সেসময় ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী