এভারেস্টজয়ী শাকিলকে বিমানবন্দরে সংবর্ধনা, আবেগঘন পরিবেশ

মাউন্ট এভারেস্ট জয়ের ১০ দিন পর নেপাল থেকে দেশে ফিরেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তাকে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলেল সংবর্ধনা দেন তার সহযোদ্ধা পর্যটক, পরিবার ও স্পন্সররা।

সরেজমিন দেখা যায়, শাকিল বিমানবন্দরে পরিবার ও সহযোদ্ধাদের সঙ্গে কোলাকুলি করছেন। ট্রাভেলাররা তাকে ঘিরে অনুভূতির কথা জানতে চান। এসময় শাকিলকেও উৎফুল্ল দেখা যায়।

শাকিলের বড় ভাই সুমন বলেন, আমার ছোট ভাই গোটা দেশের গর্ব। আশা করছি দেশের তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবেন। শাকিলের এভারেস্ট বিজয়ের অভিজ্ঞতা তরুণদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে।

বিমানবন্দরে তার সহযোদ্ধা ও বাংলা চ্যানেল পাড়ি দেওয়া হোমায়েদ ইসহাক মুন। জাগো নিউজকে তিনি বলেন, শাকিল যখন যমুনা নদী পার হয় আমি তার সঙ্গে ছিলাম। আমি একজন সুইমার ও পর্বতারোহী। ওকে সাধুবাদ জানিয়েছে। এখন তাকে দেখা দেখার অপেক্ষায় আছি। আমি সহযোদ্ধা হিসেবে এই ইতিহাসের অংশ হয়ে গর্বিত।

এভারেস্ট জয়ী শাকিলের বন্ধু বিপাশা। তিনিও দেশের বিভিন্ন প্রান্তে ঘুরাঘুরি করেন। জাগো নিউজকে তিনি বলেন, শাকিল পায়ে হেঁটে ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এটা গিনেজ বুকেও রেকর্ড করেছেন। তিনি এডভাঞ্চারের বাইরেও ভালো মানুষ। আমি তার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি।

তিনি বলেন, আমাদের আরও অনেক ট্রাভেলার তাকে দেখতে এয়ারপোর্টে আসতেছেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৪টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।

জানা গেছে, শাকিল কক্সবাজার থেকে প্রায় ১ হাজার ৩৭২ কিলোমিটার পথ হেঁটে গত ১৯ মে সকালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন তিনি। পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়েন তিনি। শাকিল এটা করেছেন সর্বকনিষ্ঠ হিসেবে। এতে দেশের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী