এবার সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ-সুনীতা?

মাসকয়েক আগে বিচ্ছেদের খবরে শিরোনাম হয়েছিলেন বলিউডের তারকা দম্পতি গোবিন্দ ও সুনীতা আহুজা। পরে এক সাক্ষাৎকারে সেই গুঞ্জনের ইতি টানলেও এবার একটি ভ্লগ ফের উসকে দিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। তবে এবার নাকি সত্যিই এই দম্পতির বিচ্ছেদ হতে যাচ্ছে!

ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে বলছে, গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুনীতা।

এই জল্পনা আরো জোরালো হয় যখন সুনীতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ভ্লগ বানান।

সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ‘আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনো আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা আমার সে কথা শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের ওপর ভরসা রাখি। আমি জানি যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, সে কখনোই ভালো থাকবে না।’

আর এখান থেকেই জোরালো হয় সুনীতা ও গোবিন্দর বিচ্ছেদের জল্পনা। শোনা যাচ্ছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন সুনীতা।

উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেন গোবিন্দ ও তার বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কথায়, ‘যারা বিচ্ছেদের কথা বলছেন, তাদের প্রশ্ন করুন সত্যি? যদি কারো সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দর মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের