এবার মিয়ামির জার্সিতে বিবর্ণ বিদায় মেসির

নকআউট পর্ব থেকে বিদায়, লিওনেল মেসির সঙ্গে এমন ঘটনা ঘটেছে বহুবার। বেশির ভাগ ঘটেছে আর্জেন্টিনার জার্সিতে। এবার ইন্টার মিয়ামির জার্সিতেও বিবর্ণ এক বিদায় নিতে হলো মেসিকে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যেতে হলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে আজ রোববারের ম্যাচে জিততেই হতো ইন্টার মিয়ামিকে। কিন্তু শেষের নাটকীয়তায় আটলান্টার কাছে ৩-২ গোলে হেরে প্লে-অফ থেকেই বিদায় নিতে হয়েছে জেরার্ডো মার্টিনোর শিষ্যদের।

সেমিতে যাওয়ার জন্য আটলান্টার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছিল মিয়ামি। প্রথম ম্যাচে আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেয়েছিল মেসিরা। দ্বিতীয় ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত হতো মিয়ামির। কিন্তু গেল ২ নভেম্বরের ওই ম্যাচে শেষ দিকে বাজে খেলে ২-১ ব্যবধানে হেরে যায় ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় থাকার কারণে রোববারের ম্যাচটি পরিণত হয় অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’। বাঁচামরার এই ম্যাচে গোল করলেও মিয়ামির বিদায় ঠেকাতে পারলেন না মেসি। শেষদিকে অগোছালো রক্ষণের শাস্তি পেতে হয় মিয়ামিকে। নাটকীয় হারে ২০২৪ মৌসুমও শেষ হলো মেসিদের।

সেমিফাইনালে অরল্যান্ডের সিটির মুখোমুখি হবে আটলান্টা।

রোববার নিজেদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরুতে গোল পায় মিয়ামিই। ১৭ মিনিটে মাতিয়াস রোজাসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এর মিনিট পরই মিয়ামির হাজার হাজার দর্শকদের স্তব্ধ করে দেন আটলান্টার জামাল থিয়ারে। ১৯ ও ২১ মিনিটে দুটি গোল করেন তিনি। এতে সফরকারী দল এগিয়ে যায় ২-১ গোলে।

২৭ মিনিটে আটলান্টার জালে বল জমা করেছিলেন মিয়ামির মিডফিল্ডার দিয়েগো গোমেজ। লুইস সুয়ারেজের পাস থেকে প্যারাগুয়ের এই মিডফিল্ডারের গোল কাজে আসেনি। ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটি বদল আনেন মিয়ামি কোচ মার্টিনো। এরপরই খেলায় গতি বাড়ে মেসিদের। ৬৫ মিনিটে গোলও পেয়ে যান মেসি। দুর্দান্ত হেড থেকে আর্জেন্টাইনের সুপারস্টারের গোলে ২-২ সমতায় ফেরে মিয়ামি।

৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আটলান্টা। এই গোল শোধ করতে পারেনি মিয়ামি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি