এবার টালিউডের জিতকে নিয়ে আসছেন রাফী

ওপার বাংলার সঙ্গে ফের যৌথ উদ্যোগে নির্মাণ হতে যাচ্ছে নতুন সিনেমা। এর আগে ‘দহন’ খ্যাত নির্মাতা রায়হান রাফী টালিউড তারকা মিমি চক্রবর্তীকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘তুফান’। যা গত ঈদে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তী ছাড়াও সিনেমাটিতে আরও ছিলেন আয়নাবাজির নাবিলা ও চঞ্চল চৌধুরী। আর সিনেমাটি মুক্তির পর ঝড় তুলেছিল দর্শকমহলে। তবে এবার এলো নতুন খবর। নির্মাতা রাফির সঙ্গে এই বাংলায় পা রাখতে যাচ্ছেন টালিউড সুপারস্টার জিৎ। তবে তার বিপরীতে কোন বাংলার নায়িকা থাকবেন, এখনো সেই খবর জানা যায়নি।

জানা গেছে, দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হতে যাচ্ছে নতুন এই সিনেমা। এর নাম ‘লায়ন’। এ ব্যাপারে সংবাদমাধ্যমকে রাফী বলেছেন, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে ‘লায়ন’। এটি অ্যাকশন বেইজ সিনেমা হবে।

তিনি বলেন, এ সিনেমার অধিকাংশ শুটিং উত্তাল সাগরের বুকে হবে। এটা কোনো নায়ক-ভিলেনের সিনেমা নয়, এখানে জিৎ ও রাজ দু’জনই সমান্তরাল নায়করূপে থাকবেন।

যৌথ প্রযোজনায় নির্মাণ হতে যাওয়া ‘লায়ন’-এ ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। আর বাংলাদেশ থেকে থাকছে দুটি প্রোডাকশন হাউজ। এতে অন্যান্য চরিত্র কী এবং কে কোন চরিত্রে থাকবেন, তা শিগগিরই জানাবেন নির্মাতা।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের