এবার আশ্রয় আবেদন নিষ্পত্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর দেশটির আশ্রয় (অ্যাজাইলাম) আবেদন নিষ্পত্তির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার এক্স-এ দেওয়া পোস্টে এডলো বলেন, যতক্ষণ না পর্যন্ত প্রতিটি বিদেশিকে সর্বোচ্চ পর্যায়ে যাচাই-বাছাই করা সম্ভব হচ্ছে—ততক্ষণ এ স্থগিতাদেশ বহাল থাকবে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি সব তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন।

বুধবারের গুলিতে আহত এক ন্যাশনাল গার্ড সদস্য বৃহস্পতিবার মারা যান। এ ঘটনার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করা হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন।

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কোনো জাতীয়তার আশ্রয় আবেদনই আপাতত অনুমোদন, বাতিল বা নিষ্পত্তি করতে পারবেন না।

তবে কর্মকর্তারা আবেদনগুলো পর্যালোচনা করতে পারবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছালে থেমে যেতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, যেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছাবেন, সেখানেই থামুন এবং আবেদনটি ধরে রাখুন।

বুধবারের হামলার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে। দ্বিতীয় দফা প্রেসিডেন্সিতে ট্রাম্প অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের ব্যাপকভাবে দেশছাড়া করা, শরণার্থী গ্রহণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণকারী সকল শিশুর স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান বাতিলের উদ্যোগ নেওয়ার মতো পদক্ষেপ চালিয়ে যাচ্ছেন।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা