এপস্টেইন ফাইলে এবার বলিউড তারকার নাম

বলিউডের তারকা নির্মাতা অনুরাগ কাশ্যপ আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি প্রকাশিত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নতুন ফাইলে তার নামও দেখা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

আমেরিকার বিচার বিভাগ গত ৩০ জানুয়ারি প্রায় ৩০ লাখেরও বেশি নথি সমেত ফাইল প্রকাশ করেছে। নতুন এই ফাইলগুলোতে আগের মতোই বিশিষ্টজনদের নাম উঠে এসেছে। ইলন মাস্ক, বিল গেটস এবং চিত্রপরিচালক মীরা নায়ারের নামও সেখানে দেখা গেছে। অনুরাগ কাশ্যপকে সেখানে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নথিগুলোতে রয়েছে বিভিন্ন ইমেলও, যেগুলোতে এপেস্টিনের কিউবা এবং অন্যান্য স্থানে পরিকল্পিত ভ্রমণের কথা আলোচনা করা হয়েছে। সেখানে অনুরাগকে বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের মধ্যে একজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ইমেলে নাম থাকা মানেই কোনো অনুষ্ঠানে যোগদানের প্রমাণ নয়। অনুরাগ ও এপেস্টিন একই সময়ে একই জায়গায় ছিলেন কি না- তা নিয়েও কোনো নিশ্চিত তথ্য নেই।

এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে শুধুই কৌতূহল হিসেবে দেখছেন, কেউ আবার বিতর্কের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন।

বলিউডে তার সরাসরি এবং সোজাসাপ্টা বক্তব্যের জন্য অনুরাগ কাশ্যপের নাম আগেও নানা বিতর্কে এসেছে। এবার এপেস্টিন ফাইলের মাধ্যমে আবারও তার নাম আলোচনার কেন্দ্রে এসেছে।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩