এনসিপির সংবাদ সম্মেলন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে মালয়েশিয়া প্রবাসীদের ৫ দাবি

ভোটাধিকার কোনো অনুগ্রহ নয় এটি জন্মগত ও সাংবিধানিক অধিকার। এই অঙ্গীকারকে সামনে রেখে শনিবার (২১ জুন), মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার এক সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্স-এর কেন্দ্রীয় সদস্য এনামুল হক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্স-এর আরেক কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ।

বক্তব্যে তারা বলেন, প্রবাসীরা শুধু অর্থনীতির জন্যই নয়, দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। অথচ তারা এখনও জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত। এটি এক নির্মম বৈষম্য।

প্রায় ২০ লাখ মালয়েশিয়া প্রবাসীসহ বিশ্বের প্রায় ২ কোটিরও বেশি বাংলাদেশি নাগরিক দেশের বাইরে বসবাস করছেন। এ বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখলেও, তারা আজও রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত বাস্তবভিত্তিক দাবিগুলো হচ্ছে:
১. প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আইন ও সংবিধানে সুরক্ষিত করতে হবে।
২. নির্বাচন কমিশন ও সরকারকে একটি স্বচ্ছ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
৩. বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসে ভোট কেন্দ্র চালুর পাশাপাশি, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ভিত্তিতে একটি নিরাপদ ও নিরপেক্ষ অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে, যেন কোনো পক্ষপাত বা কারসাজির সুযোগ না থাকে।
৪. প্রবাসীদের জন্য একটি বিশেষ ‘ভোটার তালিকা’ তৈরি করতে হবে, যাতে বিদেশে অবস্থানরত নাগরিকদের তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষিত ও যাচাইযোগ্য হয়।
৫. প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারাভিযান চালাতে হবে, যার নেতৃত্বে থাকবে সরকার ও কূটনৈতিক মিশনসমূহ।

বক্তারা বলেন, এই দাবিগুলো কোনো দলীয় সুবিধা অর্জনের জন্য নয় এটি একটি অরাজনৈতিক, গণতান্ত্রিক ও মানবিক দাবি, যা সব বাংলাদেশির সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রয়াস।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে জোরালোভাবে আহ্বান জানিয়েছে। যেন ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটাধিকার অবশ্যম্ভাবীভাবে নিশ্চিত করতে হবে। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রওশন আলম, মোহাম্মদ আল আমীন, শহীদুল ইসলাম, দাউদ ইসলাম ভূইয়া, বশির আহমেদ আলম, রায়হান হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মাদ ইমন, তুহিন হোসেন, মুরাদ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, মুশফিকুর রহমান, সাহাদাত আলম।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের