এডিবির অর্থায়ন বেড়ে হবে ৩৬ বিলিয়ন, পাবে বাংলাদেশও

বিশ্বব্যাপী আগামী ১০ বছরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের কার্যক্রম ৫০ ভাগ বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে। ক্যাপিটাল ইউটিলাইজেশন প্ল্যানের (সিইউপি) আওতায় সংস্থাটির বার্ষিক অর্থায়ন প্রতিশ্রুতি (২০২৪ সালে ২৪ বিলিয়ন ডলার থেকে) ২০৩৪ সালের মধ্যে ৩৬ বিলিয়ন ডলারের বেশি হবে।

এডিবির সদস্যভুক্ত দেশগুলো এ অর্থায়ন ব্যবহার করবে। এরই ধারাবাহিকতায় নানা প্রকল্পে এ মেগা অর্থায়ন ব্যবহার করতে পারবে বাংলাদেশও।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, নানা প্রকল্পের আওতা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে চায় এডিবি। আরও সুষম এবং বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওসহ অপারেশন পরিকল্পনা প্রসারিত করা হবে। এডিবি তার উন্নয়নশীল সদস্য দেশগুলোকে টেকসই অর্থায়ন করতে এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো বিকাশে সহায়তা করার জন্য তার ক্রমবর্ধমান নিট আয়ের সুবিধা নিতে চায়।

পরবর্তী এক দশকে এডিবির সদস্যভুক্ত দেশগুলোতে উন্নয়নকাজ আরও প্রসারিত করা হবে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, এই গতিশীল পরিকল্পনাটি আমাদের অঞ্চলের পরিবর্তিত চাহিদার প্রতি সাড়া দেবে। এডিবি রূপান্তরমূলক প্রভাবকে শক্তিশালী এবং মানুষের জীবনযাত্রার উন্নতি করে।

তিনি বলেন, এই মেগা পরিকল্পনা সমগ্র অঞ্চলজুড়ে আমাদের কার্যক্রমের গুণমান এবং কার্যকারিতা বাড়াতে গিয়ে জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত বিনিয়োগ করতে সক্ষম হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর