এজিয়ান সাগরে নৌকাডুবি: প্রাণ গেলো ১৬ অভিবাসনপ্রত্যাশীর

এজিয়ান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় প্রাণ গেলো ১৬ অভিবাসনপ্রত্যাশীর। মারা গেছেন এক মানবপাচারকারীও। শুক্রবার (২৪ অক্টোবর) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের উপকূলরক্ষী বাহিনী।

তুরস্কের স্থানীয় গভর্নর কার্যালয়ের বরাতে বলা হয়েছে, এক অভিবাসনপ্রত্যাশীর ফোনকল পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।

উদ্ধার হওয়া এক আফগান অভিবাসনপ্রত্যাশী জানান, নৌকাটি পানি ঢোকার মাত্র ১০ মিনিটের মধ্যেই ডুবে যায়। তিনি ছয় ঘণ্টা সাঁতার কেটে সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন।

তুর্কি কর্তৃপক্ষ এখনো নিখোঁজদের সন্ধান চালাচ্ছে। চারটি কোস্টগার্ড নৌকা, একটি বিশেষ ডাইভিং টিম এবং একটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা চলছে।

বোদরুম শহরটি গ্রিসের কোস দ্বীপ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। এ পথটি বহু বছর ধরেই ইউরোপে প্রবেশের আশায় অভিবাসীদের জন্য অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, চলতি বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অন্তত ১ হাজার ৪০০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক চুক্তিতে তুরস্ক অবৈধ অভিবাসন রোধে অঙ্গীকারবদ্ধ হয়। বর্তমানে দেশটিতে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা প্রায় ২৫ লাখেরও বেশি শরণার্থী অবস্থান করছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর