এক সিনেমায় দেখা যাবে শাহরুখ-আল্লুকে?

বলিউড সম্রাট শাহরুখ খান। অন্যদিকে দক্ষিণের ইন্ডাস্ট্রি কাঁপিয়ে চলছেন আল্লু অর্জুন। এই দুই তারকার সিনেমা মানে পর্দায় ধামাকা উচ্ছ্বাস। তবে যদি হয় একই পর্দা ভাগ করছেন ভারতের এই দুই সুপারস্টার, কেমন হবে তাহলে?

একই সিনেমায় কাজ করা নিয়ে কথা বললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজনের দেয়াল ভেঙে দিয়ে একত্রে কাজ করার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই তারকা।

সম্প্রতি মুম্বাইতে আয়োজিত হয়েছে তারকাদের ‘ওয়েভস সামিট’। সেখানে হাজির হয়েছিলেন বিজয়। মডারেটর হিসেবে ছিলেন করণ জোহর। সেখানে করণের উদ্দেশ্যে বিজয় বলেন, ‘শাহরুখ খান এবং আল্লু অর্জুন— যদি তারা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটা ছবি হবে না, সেটা হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।’

‘দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে’— বিজয়ের বক্তব্যে উঠে এল এমনই ভাবনা। তার মতে, ‘ভারতীয় ছবির এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে।’

শাহরুখের শেষ ছবির ৮০০-১০০০ কোটির সাফল্য, আর ‘পুষ্পা টু’-কে ঘিরে ১০০০ কোটির প্রত্যাশা— দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটাই তুলে ধরেন বিজয়। বলেন, ‘এই ধরনের কোল্যাবরেশন শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ’।

দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। এবার নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। এ বছর ব্যস্ত থাকবেন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। জানা গেছে, আগামী ১৮ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। অন্যদিকে ‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এবার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করবেন আল্লু। এটি হতে যাচ্ছে আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা। 

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প