এক ম্যাচে ১৭ জনকে লাল কার্ড!

দক্ষিণ আমেরিকায় ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা। ১৭ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন একটি ম্যাচে। 

ঘটনাটি ঘটেছে বলিভিয়ায়। কোপা বলিভিয়ার শেষ আটে ব্লুমিং এবং রিয়াল ওরুরো মুখোমুখি হয়েছিল। সেমিফাইনালে যেতে হলে ওরুরোকে জিততেই হতো, ওদিকে প্রথম লেগে ২-১ গোলে জেতা ব্লুমিং ড্র করলেও চলে যেত শেষ চারে। তবে সেই ম্যাচ শেষ হয় ২-২ গোলে।

অতিথি হিসাবে খেলতে নেমে ব্লুমিং ম্যাচ শেষে জয়ের উদযাপন করতে যাবে, কিন্তু শেষ বাঁশির পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বলিভিয়ান সংবাদমাধ্যম এল পোতোসি জানায়, মারামারিতে ঘুষি ছোড়া হচ্ছিল এবং ওরুরো তারকা সেবাস্তিয়ান জেবায়োসকে প্রতিপক্ষ খেলোয়াড়রা ধরে রাখলেও তিনি ছুটে গিয়ে অন্যদের ধাক্কা দেন।

তার সতীর্থ হুলিও ভিলাও একইভাবে উত্তেজিত ছিলেন এবং তার ছোড়া ঘুষিই পুরো ঘটনা অরাজকতায় পরিণত করে। ওরুরো কোচ মার্সেলো রোব্লেদোও প্রচণ্ড রেগে যান এবং বলিভিয়ান জাতীয় দলের কোচিং স্টাফের এক সদস্যকে নাকি মুখোমুখি চ্যালেঞ্জ করেন। শেষে ধাক্কা খেয়ে রোব্লেদো মাটিতে পড়ে যান। রিপোর্টে বলা হয়েছে, কাঁধে আঘাত এবং মাথায় ধাক্কা লাগায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাঠে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে প্রায় ২০ জন পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং সহিংসতা থামাতে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। ব্লুমিং কোচ মাউরিসিও সোরিয়া তার খেলোয়াড়দের শান্ত করতে দ্রুত ড্রেসিং রুমে পাঠিয়ে দেন।

সরকারি ম্যাচ রিপোর্ট অনুযায়ী ব্লুমিং–এর সাতজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, আর ওরুরোর চারজন। দুই দলের কোচ এবং তাদের সহকারীরাও লাল কার্ড পেয়েছেন—মোট সংখ্যা দাঁড়িয়েছে অবিশ্বাস্য ১৭ তে।

ব্লুমিং সেমিফাইনালে ওঠায় অন্তত ছয়জন খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ করা হয়েছে। গ্যাব্রিয়েল ভালভের্দে, রিশেট গোমেজ, ফ্রাঙ্কো পস্সে, রবার্তো মেলগার, সিজার রোমেরো এবং লুইস সুয়ারেজ—এই ছয়জনই মারামারির সময় সহিংস আচরণের দায়ে কার্ড দেখেছেন।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প