এক ওয়ানডে হাতে রেখেই ভারতকে সিরিজ হারালো অস্ট্রেলিয়া

শেষ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করা লাগলো না। এক ম্যাচ হাতে রেখেই ভারতকে সিরিজ হারের লজ্জা দিলো অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে আজ (বৃহস্পতিবার) দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেট আর ২২ বল হাতে রেখে হারিয়েছে মিচেল মার্শের দল।

টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। বিরাট কোহলি (০) টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও রান পান রোহিত শর্মা (৭৩)। এছাড়া শ্রেয়াস আয়ার ৬১ আর অক্ষর প্যাটেল করেন ৪৪ রান।

অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৬০ রানে শিকার করেন ৪টি উইকেট। ৩ উইকেট নেন জাভিয়ার বার্টলেট।

জবাবে ম্যাথিউ শর্ট আর কুপার কনোলির জোড়া হাফসেঞ্চুরিতে সহজ জয়ের পথে হাঁটে অস্ট্রেলিয়া। শেষদিকে ভারত কিছুটা চেপে ধরলেও শেষ রক্ষা করতে পারেনি। শর্ট ৭৪ আর কনোলি ৫৩ বলে ৬১ রানের মারকুটে ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন অর্শদিপ সিং, হর্ষিত রানা আর ওয়াশিংটন সুন্দর।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স