একযুগ পর একই ছবিতে সাইফ-কারিনা, থাকছে বিশেষ চমক

বাংলার নবাবখ্যাত বলিউড অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর দম্পতিকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে দেখেছেন দর্শক। আরও একবার একই ছবিতে অভিনয় করতে দেখা যাবে এ তারকা দম্পতিকে। এ খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিনোদন জগতে সিনেমাপ্রেমীদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে।

সূত্রের দাবি, ‘অ্যানিমেল’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। আর এ ছবিতেই থাকছে নতুন চমক। এ দম্পতিকে দেখা যাবে খলচরিত্রে। 

পরিচালক সন্দীপ রেড্ডি নতুন ছবি ‘স্পিরিট’-এর প্রস্তুতি নিতে শুরু করেছেন। জানা গেছে, এ ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। ছবিতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব গেছে সাইফ ও বেবোর কাছে। এ দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী বলে জানিয়েছেন পরিচালক।

উল্লেখ্য, প্রভাসের সঙ্গেও এটি প্রথম ছবি হতে চলেছে পরিচালকের। যদিও নির্মাতারা এখন পর্যন্ত এই ছবি নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নারাজ। তবে শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরই মুক্তি পেতে পারে।

উল্লেখ্য, এর আগে ‘এলওসি কার্গিল’, ‘তশন’, ‘কুরবান’, ‘ওমকারা’র মতো ছবিতে দর্শক একসঙ্গে সাইফ-কারিনা জুটিকে দেখেছেন। ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’ ছবিতে শেষবার জুটি বেঁধেছিলেন চর্চিত এ দম্পতি। আরও একবার তাদের সম্ভাবনা তৈরি হয়েছে। ভক্ত-অনুরাগীরাও বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত।

  • Related Posts

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। এই ম্যাচে ফেবারিট কে? এককথায় নাম আসবে ভারতের। শুধু ঘরের মাঠে খেলা বলেই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি রেকর্ডেও এগিয়ে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই…

    Continue reading
    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হতে শনিবার রাতে শিল্পীর মোবাইল ফোনে কল করে যোগাযোগ করলে তিনি নিজে ফোন রিসিভ…

    Continue reading

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’