একমঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের আলী আজমত

গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে বাতিল হয়ে গেছে নগর বাউল জেমসের কনসার্ট। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। এই আলোচনার মধ্যে জানা গেল জেমসের নতুন কনসার্টের খবর। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে গাইবেন জেমস।

কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ। আগেই জানা গিয়েছিল এই কনসার্টে গাইবেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমত। গত শনিবার রাতে আয়োজকেরা ঘোষণা দেন, ১৪ নভেম্বর আলী আজমতের সঙ্গে একমঞ্চে গাইবেন দেশের জনপ্রিয় রকস্টার জেমসও।

‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’ শিরোনামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। ইতিমধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে এর অগ্রিম টিকিট বিক্রি। তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। দাম নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৬ হাজার ৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৯৯ টাকা।

১৪ নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৫টায়। কনসার্টে প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ