একই ম্যাচে লালকার্ড দেখলেন দুই দলের কোচসহ তিনজন”ইংলিশ প্রিমিয়ার লিগে”

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন ও নটিংহ্যাম ফরেস্টের ম্যাচে ৩ জনকে লালকার্ড দেখিয়েছেন রেফারি। এর মধ্যে আছেন উভয় দলের কোচ ও নটিংহ্যাম ফরেস্টের অ্যাটাকিং মিডফিল্ডার মরগান গিবস হোয়াইট।

সবার আগে লালকার্ড দেখেছেন মরগান গিসব হোয়াইট।

গতকাল রোববার কী ঘটেছিল ব্রাইটনের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে, দেখে নেওয়া যাক-

৮৩ মিনিটের খেলা চলছিল। খেলার ফলাফল তখন ২-২ সমতা। এমন সময় ব্রাইটনের হোয়াও পেদ্রোকে আক্রমণাত্মকভাবে ট্যাকল করেন নটিংহ্যামের গিবস হোয়াইট। বাজে ফাউলের কারণে গিবস হোয়াইটকে দ্বিতীয় হলুদকার্ড দেখান রেফারি রভ জোনস। এতে ১০ জনের দলে পরিণত হয় নটিংহ্যাম।

গিবস হোয়াইটের বিরুদ্ধে দ্বিতীয় হলুদাকার্ডের (লালকার্ড) সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নটিংহ্যামের কোচ নুনো এসপিরিতো। এমনকি গিবস হোয়াইট নিজেও তর্কে জড়ান রেফারির সঙ্গে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রাইটনের কোচ ফাবিয়ান হার্জেলারও।

পরে দুই কোচকেও লালকার্ড দেখান রেফারি। বিতর্কিত এই ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়ই।

চলতি মৌসুমে ৫ খেলে এখন পর্যন্ত অপরাজিত ব্রাইটন ও নটিংহ্যাম। উভয় দলের পয়েন্ট ৯ হলেও টেবিলের ৭ নম্বরে আছে ব্রাইটন, আর ৮ নম্বরে নটিংহ্যাম।

খেলা শেষে কোনো কোচই গণমাধ্যমের সামনে আসেননি। উভয় দলই মিডিয়ার সামনে পাঠিয়েছে সহকারী কোচদের।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের