একই দিনে মুক্তি পাচ্ছে সিনেমা আলিয়া, তৃপ্তির

আজ মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ আর তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। একই দিনে মুক্তি, তাই বক্স অফিসে দুই নায়িকার অঘোষিত লড়াইয়ের কথা উঠে আসছে বারবার। শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি?
উৎসব মানেই বড় বাজেটের বড় ছবি। তবে এবার দশেরায় ভারতে তেমন বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না। দশেরার ঠিক এক দিন আগে মুক্তি পাওয়া ‘জিগরা’ ও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’—দুটিই অল্প বাজেটের ছবি। তবে দুটি দুই ধরনের সিনেমা।

বসন বালা পরিচালিত ‘জিগরা’র কাহিনি আবর্তিত হয়েছে ভাই-বোনের ভালোবাসাকে কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার ছবিটিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বেদাং রায়না। তরুণ এই অভিনেতাকে আগে নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘দ্য আর্চিজ’-এ দেখা গেছে। বলতে গেলে, আলিয়ার কাঁধেই আছে গোটা ছবি। তবে বসন বালার মতো পরিচালকের কাছ থেকে সবার প্রত্যাশা অনেকটা বেশি।

অতীতে আলিয়ার কাঁধে ভর করে ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র মতো হিট ছবি হয়েছে। ছবিতে আলিয়ার চরিত্রটির নাম ‘সত্য আনন্দ’। আদরের ভাইকে রক্ষা করতে যেকোনো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারে বোন, তা–ই ছবিতে দেখানো হয়েছে। জেলবন্দী ভাইকে মুক্ত করতে সত্যরূপী আলিয়াকে অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে দেখা যাবে।

তাঁকে এমনকি অস্ত্র নিয়ে লড়াই করতেও দেখা যাবে। দীর্ঘদিন পর ভাই-বোনের কাহিনি নিয়ে বলিউডে ছবি মুক্তি পেতে চলেছে।

ভিন্ন স্বাদ পেতে তাই হয়তো এই ছবি দেখতে হলে ভিড় করতে পারেন দর্শক। কিছু সংবাদমাধ্যমের দাবি, ছবিটি গুমরাহর রিমেক।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে ছিলেন শ্রীদেবী ও সঞ্জয় দত্ত। তবে যশ জোহর প্রযোজিত ও মহেশ ভাট পরিচালিত এ ছবিতে তাঁদের রোমান্টিক জুটি হিসেবে দেখা গিয়েছিল। জিগরায় আলিয়া শুধু অভিনয়ই করেননি, ছবির সহপ্রযোজকও তিনি।

অন্যদিকে রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে আছে ভরপুর কমেডি। রাজকুমার রাও যে কমেডিতে সিদ্ধহস্ত, তা ‘স্ত্রী’, ‘বরেলি কি বরফি’র মতো ছবিতে প্রমাণিত।

‘স্ত্রী ২’-এর তুমুল সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। অনেকের মতে, রাজকুমারের দুর্দান্ত ফর্ম এ ছবিকে হিট করাতে পারে। তিনি ছাড়াও এ ছবিতে আছেন বিজয় রাজ, রাকেশ বেদি, টিকু তলসনিয়া ও অর্চনা পূরণ সিংয়ের মতো কৌতুক অভিনেতারা। এ ছাড়া দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত, তাঁকে নিয়েও দর্শকের আগ্রহ থাকতে পারে। তবে যথারীতি আলোচনার কেন্দ্রে আছেন তৃপ্তি দিমরি। গত বছর ‘অ্যানিমেল’-এর ব্যাপক সাফল্যের পর থেকেই আলোচনার কেন্দ্রে এই তরুণ অভিনেত্রী।

এখন প্রশ্ন, ‘জিগরা’ বনাম ‘ভিকি বিদ্যা’র মধ্যে কার দিকে পাল্লা ভারী? অগ্রিম বুকিংয়ের দৌড়ে কিছুটা এগিয়ে আলিয়ার ছবি। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, এ দুই ছবির পাল্লা প্রায় সমান সমান থাকবে।

তাঁদের মতে, দুই ছবি মুক্তির প্রথম দিন পাঁচ-ছয় কোটি রুপি আয় করতে পারে। কেউ আবার মনে করেন, বক্স অফিসের দৌড়ে একটু এগিয়ে থাকবেন আলিয়া। তবে এদিনই মুক্তি পেতে চলেছে রজনীকান্তর ‘ভেটাইয়ান’। এ ছবিতে আরও আছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ৩৩ বছর পর একসঙ্গে রজনীকান্ত আর অমিতাভ। তামিল এ ছবি যে আলিয়া ও তৃপ্তির ছবিকে চাপে রাখবে, তা বলার অপেক্ষা রাখে না।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের