উয়েফা কনফারেন্স লিগ শিরোপা জিতে ইতিহাস গড়ল চেলসি

উয়েফা কনফারেন্স লিগ ফাইনালে পোল্যান্ডের রোকলাতে মুখোমুখি হয়েছিল রিয়াল বেতিস ও চেলসি। একপেশে ফাইনাল জিতে ইতিহাসের প্রথম ক্লাব বনে গেল চেলসি, যারা ইউরোপের সব শিরোপা জিতেছে। বুধবারের (২৮ মে) ফাইনালে বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে মারেস্কার দল।

রোকলাতে ম্যাচের প্রথম হাফে বল দখলে এগিয়ে ছিল চেলসি। তবে আক্রমণে এগিয়ে ছিল বেতিস। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। ইসকোর পাস থেকে বেতিসকে এগিয়ে দেন এজ্জালজুলি। এরপর ছোট ছোট কিছু আক্রমণ করেছে বেতিস, তবে গোলের দেখা পায়নি। অপরদিকে প্রথম হাফে বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি চেলসি।

তবে দ্বিতীয় হাফে সব বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ব্লুজরা। তাতে সাফল্যও পেয়ে যায় মারেস্কার দল। ৬৫তম মিনিটে সমতায় ফেরে চেলসি। কোল পালমারের ক্রস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ। তার পাঁচ মিনিট পর আবারও গোল করে চেলসি।

পালমারের ক্রস থেকে এবার হেড করে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন। ৮৩তম মিনিটে হলের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই মৌসুমে চেলসিতে ধারে খেলতে আসা সাঞ্চো। তার গোলেই চেলসির জয় নিশ্চিত হয়ে যায়। আর ম্যাচে বাড়ানো সময়ে বেতিসের কফিনে শেষ পেরেকটি ঢোকান কাইসেডো। ৪-১ গোলের জয় পায় চেলসি।

এদিকে কনফারেন্স লিগের শিরোপা জিতে প্রথম ক্লাব হিসেবে ইউরোপের সব মেজর টুর্নামেন্টের শিরোপা জিতল। ২০১২ এবং ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে চেলসি। ২০১৩ এবং ২০১৯ সালের ইউরোপা লিগের শিরোপা জিতেছে তারা। আর এবার ২০২৫ সালে এসে কনফারেন্স লিগের শিরোপাও নিজেদের করে নিল ব্লুজরা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১