উত্তরায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিএনএস সেন্টারের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহতারা হলেন, আব্দুর রহমান রাব্বি (২২) ও কালিমা আকরাম (মিম) (২০)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন মিমকে ওইদিন দিনগত রাত সাড়ে ৩টা ও রাব্বিকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা।

নিহতদের নিয়ে আসা পথচারী মানিক জানান, রাত দশটার দিকে মোটরসাইকেলযোগে দুই আরোহী উত্তরা পূর্ব থানা এলাকার বিএনএস সেন্টারের সামনে যাওয়া মাত্রই দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, নিহত রাব্বি গাজীপুরের টঙ্গীর পশ্চিম রসুলবাগ আউচপাড়া মুক্তার বাড়ি এলাকার আব্দুর রবের সন্তান ও মিম টঙ্গীর পূর্ব গোপালপুরের ছোট মসজিদ টি অ্যান্ড টি এলাকার আব্দুল করিমের মেয়ে। রাব্বি ও মিম সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর