উইলিয়ামসের দুর্দান্ত সেঞ্চুরিতেও ২৫১ রানে অলআউট জিম্বাবুয়ে

প্রথমদিন রীতিমত রানের বন্যা বইয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯ বছর বয়সী অভিষিক্ত ব্যাটার লুয়ান দ্রি প্রিটোরিয়াসের দুর্ধর্ষ ব্যাটিং ও ১৫০ প্লাস ইনিংসের সঙ্গে করবিন বোসের অসাধারণ সেঞ্চুরিতে প্রথমদিনই জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে তুলেছিল ৪১৮ রান।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিনের শুরুতে নিজেরা আর ব্যাটিংয়ে নামেনি। ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক কেশভ মাহারাজ। ব্যাট করতে পাঠায় তারা জিম্বাবুয়েকে।

শুরুতে প্রোটিয়া বোলারদের সামনে উইকেট হারানো শুরু করলেও মাঝে এসে হাল ধরেন শন উইলিয়ামস। দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে হিমালয় পাহাড়ের মত দাঁড়িয়ে যান তিনি। খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস। তবুও, শেষ পর্যন্ত ২৫১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।

শন উইলিয়ামস ১৩৭ রান করলেও জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ক্রেইগ আরভিনের। ৩৬ রান করেন তিনি। ১৯ রান করেন ব্রায়ান বেনেট। ১৫ রান করেন ওয়েসলি মাধভিরে। ১১ রানে অপরাজিত থাকেন ভিনসেন্ট মাসেকেসা।

৬১২ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে তাদের রান ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯। আউট হয়েছেন ম্যাথিউ ব্রিটজকে, ১ রানে। ২২ রানে টনি ডি জর্জি ও ২৫ রানে ব্যাট করছেন উইয়ান মুলডার। সর্বমোট লিড দাঁড়িয়েছে ২১৬ রানের।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৬০ বলে ১৫৩ রানের ইনিংস খেলেন লুয়ান দ্রি প্রিটোরিয়াস। ১২৪ বলে ১০০ রান করেন করবিন বোস। ৯ উইকেটে ৪১৮ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের