ঈদে মালয়েশিয়ায় ইমিগ্রেশনের নিবিড় পর্যবেক্ষণে নথিবিহীন অভিবাসীরা

ঈদের ছুটিতে কুয়ালালামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নথিবিহীন অভিবাসীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। কেএলসিসি, জালান সিলাং, কোতারায়া, বুকিত বিনতাং ও চৌকিতসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ টহল পরিচালনা করছে ইমিগ্রেশন।

সোমবার (৩১ মার্চ) কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশনের কর্মীরা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সর্বদা প্রস্তুত। প্রয়োগমূলক ব্যবস্থার পাশাপাশি, টহল কার্যক্রম ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। এটি শুধু জনসাধারণের নিরাপত্তা বাড়াতে নয় বরং অবৈধ অভিবাসীদের শনাক্ত করতেও সহায়ক হবে।

কেএলসিসি এলাকায় ইমিগ্রেশন বিভাগের পর্যবেক্ষণে দেখা গেছে, বিদেশি নাগরিকদের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক কম হলেও, বিশেষ কিছু এলাকায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

ডিরেক্টর বলেছেন, অভিযানে ৬০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩৫ জন বাংলাদেশি, ১২৭ জন ইন্দোনেশিয়ান, ৮৮ জন ভারতীয়, ৩৮ জন চীনা এবং ২১ জন ফরাসি, দক্ষিণ কোরিয়ান ও ব্রিটিশ নাগরিক রয়েছেন। তবে এই অভিযান শুধু বিদেশিদের বিতাড়নের উদ্দেশ্যে নয় বরং এটি বিশেষভাবে লক্ষ্য করছে যাদের বৈধ ভ্রমণনথি নেই এবং যারা অভিবাসন আইন লঙ্ঘন করছেন। অবৈধ বিদেশি কর্মী নিয়োগে জড়িত নিয়োগকর্তারাও নজরদারির আওতায় রয়েছেন।

অভিযান চলাকালীন বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যা জনসাধারণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করলেও এ অভিযানে কাগজপত্রের যাচাইয়ের পর কাউকে আটক করেছে কি না তা জানায়নি ইমিগ্রেশন বিভাগ।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি