ঈদে কেমন যাবে ইয়াশ-তিশার ‘কিসমত’

ইউটিউবের যুগে প্রতি ঈদ উৎসবেই প্রায় শতাধিক নাটক নির্মাণ হয়। তার মধ্য থেকে কিছু নাটক উঠে আসে আলোচনায়। ভিউয়ের আধিক্য ও দর্শক-সমালোচকদের ভালোবাসায় জনপ্রিয়তার শীর্ষে থাকে। হাল প্রজন্মের সব দর্শকপ্রিয় মুখ জুটি হয়ে আসেন এসব নাটকে।

তেমনি একটি নাটকে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও তানজিন তিশা। সদ্য শুটিং সম্পন্ন হওয়া এই নির্মাণে গল্পটা গড়ে উঠেছে দুই ভিন্ন মেরুর মানুষের জীবনের টানাপোড়েন ঘিরে। নাটকে ইয়াশ রোহানকে দেখা যাবে ফাহাদ চরিত্রে। তিনি একজন অন্তর্মুখী, নম্র-ভদ্র, চরিত্রবান ও পড়ুয়া যুবক। যার জগৎ সীমাবদ্ধ অফিস, বাসা আর লাইব্রেরিতে।

অন্যদিকে তানজিন তিশা অভিনয় করেছেন সায়রা চরিত্রে। ভার্সিটির প্রাণবন্ত এক তরুণী, যার জীবনে প্রেম এসেছে বহুবার, কিন্তু স্থায়িত্ব পায়নি একটিও।

আসছে ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তির অপেক্ষায় থাকা নাটকটির নাম ‘কিসমত’। এর চিত্রনাট্যকার ও পরিচালক মুহাম্মাদ মিফতাহ আনান। নির্মাতার ভাষায়, ‘দুই বিপরীত প্রকৃতির মানুষের জীবনে কীভাবে কিসমত তার রং বদলায়, কীভাবে তারা একে অপরের কাছে আসে বা আবার দূরে সরে যায়- সেই জার্নিটাই এ নাটকের মূল গল্প।’

সিএমভি’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে প্রতিষ্ঠানটির ব্যানারে ‘কিসমত’সহ এক ডজন বিশেষ নাটক মুক্তি পাবে। ধারাবাহিকভাবে এসব নির্মাণ চাঁদরাত থেকেই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কিসমত ব্যাপারটা অলৌকিক। মানুষের জীবনের প্রায় সবকিছুর নিয়ন্ত্রক এই কিসমতই। ইয়াশ-তিশা জুটির এ নাটকের কিসমতে কী আছে, সেটাই দেখা যাবে ঈদের নাটকের উৎসবে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১