ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপকৃত শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ জুন) থেকেই ট্রাম্পের এই নির্বাহী আদেশ কার্যকর হবে বলে জানা গেছে। তবে এই সিদ্ধান্ত থেকে সাময়িক ছাড় পেয়েছে যুক্তরাজ্য।

এদিকে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে এই সিদ্ধান্ত চাঞ্চল্য তৈরি করেছে। কিন্তু ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও শিল্প রক্ষায় এই শুল্ক অপরিহার্য। তিনি জানান, সস্তা বিদেশি স্টিলের ঢল ও দুর্বল বৈশ্বিক চাহিদার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের স্টিল শিল্পকে রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জার্মানি, ইতালি, সুইডেন ও নেদারল্যান্ডসসহ ইউরোপীয় দেশগুলো। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মে মাসে স্বাক্ষরিত ইকোনমিক প্রোসপারিটি ডিল বা অর্থনৈতিক সমৃদ্ধির চুক্তির আলোচনার অগ্রগতির জন্য যুক্তরাজ্যকে সাময়িকভাবে ২৫ শতাংশ শুল্কেই রাখা হয়েছে।

ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে এই বাণিজ্য চুক্তির কারণে। তবে হুঁশিয়ারি দিয়েছেন, যদি ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্য সংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মতি না দেয়, তাহলে শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের মোট স্টিল রপ্তানির ৭ শতাংশ গেছে, যার বাজারমূল্য ছিল প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার।

শিল্প খাতে উদ্বেগ

যুক্তরাজ্যের স্টিল সংস্থার মহাপরিচালক গ্যারেথ স্টেইস এক বিবৃতিতে বলেন, ২৫ শতাংশ শুল্কে স্থগিতাদেশ স্বস্তির, কিন্তু এটি সাময়িক। আমাদের দরকার স্থায়ী সমাধান। তিনি জানান, ২৫ শতাংশ শুল্ক থাকলেও যুক্তরাষ্ট্রের ক্রেতারা এখন অনিশ্চয়তায় থাকবেন, যুক্তরাজ্যের স্টিল আদৌ কিনবেন কি না।

সংস্থাটির বাণিজ্যনীতি পরিচালক ক্রিসা গ্লাইস্ট্রা সিএনবিসিকে বলেন, আমরা খুব খুশি যে শুল্ক ৫০ শতাংশ নয়, বরং ২৫ শতাংশই রয়েছে। এটি ব্রিটিশ সরকারের অনেক কূটনৈতিক প্রচেষ্টার ফল।

তিনি জানান, যুক্তরাজ্য থেকে রপ্তানিকৃত স্টিল বেশিরভাগই ‘বিশেষায়িত ও উচ্চ মূল্যের’, যেগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না। তাই কিছু ক্রেতা হয়তো ২৫ শতাংশ শুল্ক দিয়েও তা কিনবেন, কিন্তু ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে সেই বাজার একেবারে বন্ধ হয়ে যাবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষোভ

ট্রাম্পের এই নতুন শুল্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয়ান দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটটির এক মুখপাত্র বলেন, এই সিদ্ধান্ত চলমান ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা নস্যাৎ করে দেয়।

তিনি জানান, ১৪ জুলাইয়ের মধ্যে সমঝোতা না হলে ইইউ নিজস্ব পাল্টা ব্যবস্থা কার্যকর করবে, যা আরও আগেও হতে পারে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প