ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে শহরে প্রথমবারের মতো এ ধরনের হামলায় মানুষ আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে।

পাকিস্তানি তালেবান বলেছে, পাকিস্তানে অনইসলামিক আইনের অধীনে রায় কার্যকরকারী বিচারক, আইনজীবী এবং কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামি আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আরও হামলারও হুমকি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, হামলাকারী একটি পুলিশের গাড়ির কাছে বিস্ফোরণ ঘটালে ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, এটা ছিল একটি ‘বিশাল বিস্ফোরণ’। তিনি এএফপিকে বলেন, আতঙ্কে সবাই ভেতরে দৌড়াতে শুরু করে। আমি সদর গেটে কমপক্ষে পাঁচটি মরদেহ পড়ে থাকতে দেখেছি।

এএফপির এক সাংবাদিক আধাসামরিক বাহিনীকে হামলার স্থানটি ঘিরে রাখতে দেখেছেন যেখানে বেশ কয়েকটি সরকারি অফিসও রয়েছে। আরেক আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, তিনি কমপ্লেক্সে প্রবেশের সময় গেটে একটি বিকট শব্দ শুনতে পান।

তিনি বলেন, সেখানে খুব বিশৃঙ্খলা ছিল। আইনজীবী এবং স্থানীয় লোকজন কমপ্লেক্সের ভেতরে দৌড়াদৌড়ি করছিল। আমি গেটে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর আগে টিটিপি এবং দেশের বেলুচিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দোষারোপ করেছিলেন। এসব সংগঠন বেশিরভাগ সময়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদ মূলত বড় ধরণের জঙ্গি সহিংসতা থেকে মুক্ত ছিল। সেখানে সর্বশেষ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল ২০২২ সালের ডিসেম্বরে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর