ইসরায়েল ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল ট্রাম্প-সালমান বৈঠক: রিপোর্ট

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের চাপের পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছিল গত সপ্তাহের ট্রাম্প-সালমান বৈঠক। বুধবার (২৬ নভেম্বর) ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

দুটি মার্কিন সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে দৃশ্যমান অগ্রগতি দেখাতে চাপ প্রয়োগ করেন। হোয়াইট হাউজ বৈঠকের আগেই জানিয়ে দিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনায় ইস্যুটিতে ‘অগ্রগতি’ আশা করছেন। কিন্তু বৈঠকের সময় সৌদি যুবরাজ স্পষ্টভাবে জানান, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

সৌদির অবস্থান অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের যেকোনো আনুষ্ঠানিক পদক্ষেপ ফিলিস্তিনের জন্য ‘বিশ্বস্ত ও সময়সীমাবদ্ধ’ রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, যা একটি স্বতন্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্র চায় অঞ্চলভিত্তিক সমঝোতার অংশ হিসেবে রিয়াদ ও তেল আবিবকে যুক্ত করা হোক।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি ছিল ‘দুরূহ ও অস্বস্তিকর’। মার্কিন কর্মকর্তারা জানান, সৌদি যুবরাজের অনীহায় ট্রাম্প ‘হতাশ ও বিরক্ত’ হন। আলোচনায় ট্রাম্প সরাসরি রিয়াদকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার চাপ দেন, যা বৈঠকে উত্তেজনার সৃষ্টি করে।

এসময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তি দেন, গাজা যুদ্ধের পর ইসরায়েলকে নিয়ে সৌদি জনগণের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, সৌদি সমাজ ‘এ মুহূর্তে এমন কোনো স্বাভাবিকীকরণ চুক্তির জন্য প্রস্তুত নয়’।

২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প একাধিকবার বলেছেন, আমরা আশা করছি শিগগিরই আরও দেশ, বিশেষ করে সৌদি আরব, এই চুক্তিতে যুক্ত হবে।

তবে সৌদি আরব জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন ইস্যুতে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগে একটি কার্যকর ও নির্দিষ্ট রোডম্যাপের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা থাকতে হবে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা