ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাতে ইরানের উত্তর-মধ্য প্রদেশ সেমনান প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আনাদোলু নিউজ এজেন্সি।

স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১১ টা ১৯ মিনিটে সেমনান প্রদেশের সোরখেহের জেলার কাছাকাছি এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ নিশ্চিত করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, সোরখেহ থেকে ১৭ কিলোমিটার (১০ দশমিক ৬ মাইল) এবং সেমনান শহর থেকে ৩৬ কিলোমিটার (২২ দশমিক ৪ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এর আগে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, উত্তর-মধ্য প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরান এবং আলবোর্জেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে ওই ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ইরানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত কয়েক বছরে দেশটিতে বেশ কিছু বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ছিল ২০১৩ সালে। সে সময় যখন দক্ষিণ-পূর্ব কেরমান প্রদেশের বাম শহরে কমপক্ষে ৩৪ হাজার মানুষ ভূমিকম্পে প্রাণ হারায়। ওেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!