ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হুথিদের হামলা

ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে যে, তারা হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ এবং বেয়ারশেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।

গোষ্ঠীটি ইসরায়েলের আক্রমণ শেষ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানে এখন পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন।

এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে দুজন ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষের মারা গেছেন।

তাছাড়া খাদ্য সহায়তা নিতে গিয়ে ১৯ জন নিহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!