ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ

গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যায় জার্মান সরকারের সমর্থনের প্রতিবাদে দেশটির বার্লিন শহরে বিক্ষোভ হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘অল আইজ অন গাজা- স্টপ দ্য জেনোসাইড’ শীর্ষক শিরোনামে লক্ষাধিক নাগরিক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মেডিকো ইন্টারন্যাশনালসহ ফিলিস্তিনপন্থি প্রায় ৫০ টি সংগঠন এ বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। ‘ফ্রি ফ্রি পালেস্টাইন’ ‘ভিভা প্যালেস্টাইন’ ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ ইত্যাদি স্লোগানে বার্লিনের সিটি হল থেকে গ্রোসার স্টার্ন পর্যন্ত মিছিল করেছে বিক্ষোভকারীরা ।

গণবিক্ষোভের আয়োজকদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, উপত্যকায় ইসরায়েল যে নারকীয় জাতিগত নিধন চালাচ্ছে তার প্রতি জার্মান সরকারের সহযোগিতা বন্ধ করতে হবে।

এছাড়াও ইসরায়েলের সঙ্গে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জামের আমদানি, রপ্তানি ও পরিবহনসহ সকল ধরণের সামরিক সহযোগিতা বন্ধ করার দাবি জানানো হয়।

এদিকে ৬২ শতাংশ জার্মান ভোটার মনে করেন গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান গণহত্যার শামিল।

সাম্প্রতিক এক জরিপে উঠে আসা এমন তথ্য বর্তমান জার্মান সরকারকে বেশ চাপে ফেলেছে এবং ইসরায়েলের প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণ নাগরিকের এমন মনোভাবের প্রভাব এরই মধ্যে সরকারের ওপর দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি চ্যান্সেলর মেরজ এবং পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল ইসরায়েলের সামরিক অভিযান এবং মানবিক সাহায্য অবরোধের তীব্র সমালোচনা করেছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর