ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দি। দীর্ঘ ৪৪ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান নাইল বারঘৌতি নামের এই রাজবন্দি।  দীর্ঘ সময় ধরে কারাগারে থাকার ফলে তিনি ফিলিস্তিনি বন্দি আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

বারঘৌতি ১৯৫৭ সালের ২৩ অক্টোবর অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তরে কোবার শহরে জন্মগ্রহণ করেন। তাকে ১৯৭৮ সালে প্রথম গ্রেফতার করা হয় এবং ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলায় জড়িত থাকার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সদস্য হিসেবে বারঘৌতিকে ২০১১ সালে বন্দি ইসরাইলি সেনা গিলাদ শালিতের বিনিময়ে মুক্তি দেওয়া হয়। তবে তার মুক্তি ক্ষণস্থায়ী ছিল। এরপরে ২০১৪ সালের ১৮ জুন ইসরাইল তাকে পুনরায় গ্রেফতার করে এবং ৩০ মাসের কারাদণ্ড দেয়। 

তার সাজা শেষ হওয়ার পর, ইসরাইল তার মূল যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১৮ বছর কারাদণ্ড পুনর্বহাল করে।  এটিকে ‘গোপন ফাইল’ উল্লেখ করে একই চুক্তিতে মুক্তিপ্রাপ্ত আরও কয়েক ডজন বন্দির ওপর এ সাজা আরোপ করে ইসরাইলি কর্তৃপক্ষ। বারঘৌতি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবন্দি হিসেবে স্থান করে নিয়েছেন। 

২০২১ সালে বারঘৌতি তার ভাই বারঘৌতি (আবু আসেফ নামে অধিক পরিচিত)-কে হারান।  ইসরাইল কর্তৃপক্ষ তাকে তার শেষকৃত্যে যোগদানের অনুমতি দেয়নি, যেমনটা তার বাবা-মায়ের মৃত্যুর সময় করেছিল তারা। 

বন্দি-বিষয়ক কমিশনের মতে, বারঘৌতি তার সাজা চলকালীন ‘পদ্ধতিগত নির্যাতন, নির্জন কারাবাস, নির্যাতন এবং দুর্ব্যবহার’ সহ্য করেছিলেন।

গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের আওতায় এখন পর্যন্ত শত শত ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২৫ জন ইসরাইলি জিম্মি ও আটটি মরদেহ ইসরাইলকে হস্তান্তর করা হয়েছে।  ফিলিস্তিনি এবং ইসরাইলি মানবাধিকার প্রতিবেদন অনুসারে, ইসরাইলের ধারণা- গাজায় এখনও  ৫৯ জন জিম্মি বন্দি রয়েছে। অন্যদিকে ইসরাইলি কারাগারে বন্দি রয়েছে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর